১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মোংলায় প্রবাসীর জায়গা দখল, লুটপাট ও দোকানে তালা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় এক প্রবাসীর জায়গায় দখল করে দোকান লুটপাট ও দোকানে তালা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু আজিজুল হাওলাদার ওরফে আজিজ মাওলানার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। এজাহারের বিবরণে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পূর্ব শেলাবুনিয়ার কবি জসিম উদ্দিন সড়কে ২কাঠা জমি ক্রয় করেন দুবাই প্রবাসী সালাউদ্দিন সিন্দু। ২০১৯ সাল থেকে ওই জমি ভোগ দখল করে আসছেন সিন্দু। কিন্তু সিন্দু বিদেশে থাকার সুবাদে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু আজিজুল হাওলাদার ওরফে আজিজ মাওলানার। এরপর থেকে ওই জমি নিজ দখলে নিতে আজিজ নানা অপতৎপরতা শুরু করে। এক পর্যায়ে গত ৯মে বিকেলে আজিজ গং ওই জমি দখলে নিতে সেখানে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজ গং সিন্দুর জায়গার উপরে থাকা ইলেকট্রিক পণ্যের দোকানঘর ভাংচুর করে আড়াই লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। মালামাল লুটে নিয়ে আজিজ গং দোকানটিতে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার ৯ মে প্রথমে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিকার না পেয়ে পরে গত ১৮ মে থানায় একটি এজাহার দাখিল করেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত আজিজুল হাওলাদারের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এজাহার পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page