১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

মেয়র-চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>>

বিশেষ পরিস্থিতিতে কিংবা জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে সরকার। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও অপসারণ করে সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে।

শুক্রবার উপদেষ্টা পরিষদের সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

সংশোধনীতে বলা হয়, ওই এলাকায় বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানদের-সদস্যদের অপসারণ করার ক্ষমতা থাকবে। একই সঙ্গে সরকার এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসাতেও পারবে। সরকারের প্রচারিত তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

সংশোধনীতে যেসব পরিবর্তন আনা হয়েছে ১) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এ ১৩(ক) ও ২৫(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। ১৩ (ক) তে সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের জনস্বার্থে অপসারণ ও ২৫ (ক) তে সরকারকে এসব পদে প্রশাসক নিয়োগের ক্ষমতা দিয়েছে।

২) ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ ৩২(ক) ও ৪২(ক) নামে দুটি ধারা যুক্ত করা হচ্ছে। এই ধারা দুটিও সরকারকে একই ক্ষমতা দিয়েছে।

৩) প্রস্তাবিত ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ ১০(ক) ও ধারা ৮২(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। পূর্বে উল্লেখিত আইনগুলোর ন্যায় এখানেও প্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে সরকারকে।

৪) একই ধরনের পরিবর্তন এসেছে ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ। এখানে সংযুক্ত হচ্ছে ১৩(ঘ) ও ১৩(ঙ) নামে দুটি ধারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page