৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মৃত ব্যাক্তির নাম দিয়ে ভিজিএফের চাল আত্মসাত করতেন ‘মিন্টু চেয়ারম্যান’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>> ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তালিকায় ভুয়া নাম দিয়ে ভিজিএফ (ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং)-এর সাড়ে ৪৩ মণ চাল আত্মসাতের ঘটনা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে।এ বিষয়ে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ তদন্তে গঠিত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করেছেন।অভিযুক্ত আ.লীগ নেতার নাম আতাউর রহমান মিন্টু।তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।জানা যায়,গত ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বড়ভিটা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের জন্য ৬ হাজার ৩৭৫ উপকারভোগীর তালিকা প্রণয়ন করা হয়।ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা নিজ নিজ এলাকার হতদরিদ্র মানুষের নাম এ তালিকায় অন্তর্ভুক্তির জন্য দেন।কিন্তু চাল বিতরণের সময় ইউপি সচিবের কাছ থেকে উপকারভোগীর তালিকা সংগ্রহ করে ইউপি সদস্যরা দেখতে পান তালিকায় অন্তর্ভুক্ত অনেক উপকারভোগীই তাদের অপরিচিত।তা ছাড়া তালিকার অনেক জায়গায় একই ব্যক্তির নাম বারবার এবং মৃত ব্যক্তির নামও রয়েছে।এ অবস্থায় পরিষদের সব ইউপি সদস্য বিতর্কিত তালিকা দিয়ে চাল বিতরণে আপত্তি জানান।কিন্তু চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ইউপি সদস্যদের আপত্তি উপেক্ষা করে বিতর্কিত তালিকা দিয়েই উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করেন এবং ভুয়া নামে ইস্যু করা স্লিপের চালগুলো নিজের লোক দিয়ে তুলে আত্মসাৎ করেন।পরে গত ১২ জুন ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকায় ভুয়া নাম দিয়ে ভিজিএফের চাল আত্মসাতের লিখিত অভিযোগ দেন।পরে ইউপি সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘটনা তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেন।এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন, দীর্ঘ তদন্তে চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু কর্তৃক তালিকায় ভুয়া নাম ব্যবহার করে ১.৭৪০ মেট্রিক টন বা সাড়ে ৪৩ মণ ভিজিএফের চাল আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দায়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।এ ব্যাপারে চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ হয়নি।ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম বলেন,গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page