১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ আচরণ বিধি লংঘনের অভিযোগ রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা বাতিলের আবেদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরুর নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগে তার প্রার্থীতা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেছেন আনারস মার্কার প্রার্থী মোঃ তারিকুল হাসান খান মিঠু। গত ৭ মে দায়েরকৃত এক আবেদন অনুযায়ী জানা যায়, গত ৬ মে ২০২৪ বেলা ৩.৩০ মিনিটের সময় দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু সফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় চরপদ্মা গ্রামের নলী বাড়ীতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন। ছবিগুলো তার নিজের ফেইসবুকে আপলোড করা হয়েছে। এ ছাড়াও গত ৫ মে আনুমানিক ৬.৪০ মিনিটে কাজিরচর ইউনিয়নের ৬৪নং রাগুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা করেছেন এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি কক্ষ দোয়াত কলম মার্কার প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু ব্যবহার করেছেন। ঐ ছবিও তিনি তার নিজস্ব ফেইসবুকে আপলোড করেছে। বিষয়টি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল মনে করেন আবেদনকারী। তাই তিনি বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু প্রার্থীতা বাতিল ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু বলেন, ভোট চাইতে গিয়ে অনেক সময় মানবিক কারণে দুয়েকজনকে সহযোগীতা করতে হয়। এসময় কেউ আসে ব্যক্তিগত সমস্যা নিয়ে বা কেউ আসে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের বিষয় নিয়ে। তিনি আরো বলেন, টাকা দিয়ে ভোট কিনার বিষয়টি সম্পূর্ণ মনগড়া। প্রকাশ থাকে যে, আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page