২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশীদের মিলনমেলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>

“আনন্দধারা বহিছে ভূবনে” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ এর উদ্যোগে মালদ্বীপের হুলোমালে’র সমুদ্রের পাড়ে বাংলা নববর্ষ বরন আয়োজনে মেতে ওঠে সবাই। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি প্রাণবন্ত করে করে তোলে এই আয়োজন।গতকাল ১৬ ই জুন শুক্রবার বিকাল সারে চারটায় বাংলা সংস্কৃতির এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এছাড়াও কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বাপের বিশিষ্ট চিকিৎসক ডা: মোক্তার আলী লস্কর, ডা: আসিফ, ডা: আশরার, ডা: হুরিয়া, ডাঃ সুজন, ডা: রিমি, ডা: সাইফ, ডা: ফাহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাদিউল ইসলাম,ব্যবসায়ী আলতাফ হোসেন, গাজী মোঃ সাদেক সাদেক, ব্যবসায়ী নুরে আলম রিন্টু, এম কে আর কামাল হোসেন , দুতালয়ের কল্যান সহকারী,মোঃ জসিম উদ্দিন ও আল মামুন পাঠান, কন্সুলার সহকারী মো ইবাদ উল্লাহ, ও ময়নাল হোসেন, আবু রায়হান এবং হাই কমিশনের সকল কর্মচারী, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, অতিথিবৃন্দ, ও প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্য বৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।অনুষ্ঠানে ঘরে তৈরী পিঠা ও দেশীয় খাবার দাবার পরিবেশন বাড়তি আনন্দ নিয়ে আসে। অনুষ্ঠানে আগতরা জানান, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের বাইরেও বাংলাদেশী এমন উৎসবের আয়োজনে দেশের আমেজ পাওয়া যায়। প্রবাসী বাঙ্গালীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা পালন করবে।উল্লেখ্য পবিত্র মাহে রমজানের প্রতি সম্মান জানিয়ে দুতালয়ের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়,কিন্তু আনন্দ ধারা অব্যাহত রাখতে গতকাল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page