১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>প্রতি বছরের ন্যায় এবারও বহু উৎসাহ আর  উদ্দীপনার মধ্য দিয়ে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসটি  পালিত হয়ে আসছে।মুলত: লক্ষ লক্ষ অভিবাসী যারা উন্নত জীবনের জন্য বাড়িঘর ছেড়ে চ্যালেঞ্জের মুখোমুখি  ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে  বিশ্ব পরিমন্ডলে এই দিবসটি পালিত হয়।বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে  হাইকমিশনের হলরুমে উক্ত  আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ।  অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মিশনের রিসেপসনিষ্ট মিজ আইশাথ আসরাভী। অতঃপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা,পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা,কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান,কনস্যুলার সহকারী জনাব ময়নাল হোসেন ও বার্তাবাহক জনাব আবু রায়হান।আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ বি এন পির সভাপতি  জনাব খলিলুর রহমান এবং  প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আল আমিন। তারা তাদের বক্তব্যে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরনের জন্য অনুরোধ জানান  এবং সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এছাড়াও বক্তারা স্থানীয় আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।পরবর্তীতে  দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রেরিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর শিকদার,উপদেষ্টা  মোঃ দুলাল হোসেন।মালদ্বীপ বি এন পির  সহসভাপতি  মোঃ ফারুক হোসেন  মোঃ শাহ আলম।
  দিবসটি উদযাপনের উদ্দেশ্যে অতিথিবৃন্দ সহ একটি কেক কাটা হয়।প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার সকল প্রবাসীদের বর্ণিত দিবসে শুভেচ্ছা জানান।তিনি প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবীর বিষয়ে একমত পোষণ করেন।তিনি মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।এছাড়াও তিনি সকলকে মালদ্বীপের আইনকানুন মেনে যথাযথ ভিসার মাধ্যমে সম্মানের সাথে বসবাস করার জন্য অনুরোধ জানান।বৈষম্যহীন নতুন উন্নত বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করার আশাবাদ তিনি ব্যক্ত করেন।পরিশেষে অতিথিবৃন্দ কে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।এছাড়াও আন্তর্জাতিক অভিবাসী দিবস  ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের অংশ হিসেবে একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page