১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মাধবপুরে আবারও বেড়েছে চুরি ডাকাতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
 সিলেট ব্যুরো >>>হবিগঞ্জের মাধবপুরে কিছুদিন বন্ধ থাকার পর আবারও চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে । অল্প কিছুদিনের মধ্যেই উপজেলার কয়েকটি হাটবাজারে ও হাইওয়ে রোডে চুরি ও ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। এসব ঘটনায় অভিযোগ করে কোন লাভ না হওয়ায় বেশিরভাগ ভুক্তভোগী থানায় অভিযোগ করেন না বলে জানা গেছে। গত ১৭ জুলাই ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চা বাগানের আমতলী এলাকায় সন্ধ্যা ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাত দলের সদস্যরা লাশ বাহী গাড়িসহ প্রায় ২৫/৩০ টি ট্রাক, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা আটক করে প্রায় দশ লক্ষ টাকা ও মোবাইল ফোন এবং মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। একই রাতে উপজেলার তেলিয়াপাড়া বাজারে পার্কিং করা সফু মিয়, কামাল মিয়া ও ফারুক মিয়ার ট্রাক্টর থেকে ব্যাটারি খোলে নিয়ে যায় অজ্ঞাত চোর। এ ঘটনায় ট্রাক্টর মালিকরা থানায় অভিযোগ করে কোন লাভ হয়না বলে কোন অভিযোগ করেনি। গত ১৮ জুলাই উপজেলার চৌমুহনী বাজারের মোশারফ মিয়ার দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর। স্থানীয় ব্যাবসায়ীরা জানান,গত এক বছরে এই বাজারে অন্তত দশটি চুরির ঘটনা ঘটেছে। এ-সব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও আজ পর্যন্ত কোন চোর ধরা পড়েনি।  এর আগে তেলিয়াপাড়া ( নোয়াহাটি বাজার) থেকে শাহজাহানপুর গ্রামের রুবেল মিয়ার সিএনজি অটোরিকশার চাকা খোলে নিয়ে যায় চোর। একই এলাকা থেকে সাধন ও রাজ্জাক মিয়ার সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
 গত ২৯ মে মাধবপুর বাজারে দুই চোর একটি নতুন পিক-আপ ভ্যান নিয়ে এসে সাংবাদিক আলমগীর কবির এর মালিকানাধীন ফজলুর রহমান স্টোরের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ও ৫ লাখ টাকার সিগারেট ও মোদক পট্টিতে মেসার্স সুভাষ রায় স্টোরে তালা ভেঙ্গে প্রবেশ করে ১ লাখ ৮০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে চোরের চেহারা ও নতুন পিক-আপটি দেখা গেলেও আজ পর্যন্ত চোর ও গাড়ি সনাক্ত হয়নি। উপজেলা জুড়ে প্রতিনিয়তই ঘটছে ছিঁচকে চুরি ও গরু চুরির ঘটনা। আর সাথে সাথে বাড়ছে জনমনে হতাশা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page