৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাদরাসায় বাবার দানের জমি, ৩৩ বছর পর ছেলের বিরুদ্ধে দখলের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে মাদরাসার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা দক্ষিণ পাড়া এবতেদায়ী ও নূরাণী তালিমুল কোরআন মাদরাসায়। জমির মালিক আমীন উদ্দিন ওই মাদরসার নামে ৫ শতক জমি দান করলেও ৩৩ বছর পর তার ছেলে রফিকুল ইসলাম (৫০) সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে পশ্চিম কালুডাঙ্গা দক্ষিণ পাড়া এবতেদায়ী ও নূরাণী তালিমুল কোরআন মাদরাসাটি মসজিদের জায়গায় প্রতিষ্ঠত হয়। পরবর্তীতে আমীন উদ্দিন ১৯৯১ সালের ১২ ডিসেম্বর ওই মাদরাসার নামে পশ্চিম কালুডাঙ্গা মৌজার জেএলনং- ৯৮, খতিয়ান নং ৪৩৬, দাগ নং ১৫৪২ দুই প্লটের ৫ শতাংশ জমি দান করেন। দলিল নং ১১১০৪। এরপর মসজিদ থেকে পৃথক হয়ে ওই জমির উপর মাদরাসার অবকাঠামো নির্মিত হয়ে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদরাসার জমিদাতা আমীন উদ্দিনের মৃত্যুর ৩০ বছর পর গত ফেব্রুয়ারি মাসে তার ছেলে রফিকুল ইসলাম মাদরাসায় তার বাবার দান করা জমি দখল করার জন্য মাদরাসার সীমানায় ঘর নির্মাণ করতে আসেন। এমতাবস্থায় মাদরাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করার আশ্বস্ত করেন।স্থানীয় গৃহবধূ বিজলী বেগম জানান, আমার বিয়ে হয়ে এসে দেখেছি এখানে মাদরাসা রয়েছে। এলাকার ছেলে-মেয়েরা এখানে আরবি পড়ে আসছে। এখন নতুন করে শুনছি জমি ফেরত নিয়ে মাদরাসা বাতিল করে নাকি বাড়ী নির্মাণ করবে।আরেক স্থানীয় বেলাল উদ্দিন (৭২) জানান, এতদিন থেকে মাদরাসা চলছে ঝগড়া-বিবাদ কিছুই নাই। হঠাৎ কি হলো পুলিশ আসার পর থেকে ভয়ে ছেলে-মেয়েরা মাদরাসায় পড়তে আসতে চায় না। এখন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুব কম।এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, আমার বাবা এবতেদায়ী মাদরাসার জন্য জমি দান করেছেন (দলিলে উল্লেখ আছে) এখানে কোন এবতেদায়ী মাদরাসা নেই। তাই দীর্ঘদিন মাদরাসা পরিচালিত না হওয়ায় আমি ওই জায়গায় ঘর নির্মাণ করেছিলাম। মাদরাসার কমিটির লোকেরা আমার ঘর ভেঙে নিয়ে গেছে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মাদরাসা পরিচালা কমিটির পক্ষ থেকে ৯৯৯ ফোন পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে শান্ত করা হয়েছে। পরবর্তীতে মাদরাসার ওই জায়গা নিয়ে কোর্টে মামলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page