১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

মাদক নিয়ে ধরা পড়লেও সভাপতি হতে মরিয়া বহিস্কৃত তাজ উদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> ইয়াবা নিয়ে র‌্যাব-পুলিশের হাতে দু’দফা আটক হলেও জেলফেরত তাজ উদ্দিন চৌধুরী আবারও রাজনীতিতে ফিরতে চাইছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা।জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট-পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরতে চাইছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।তবে জেলা নেতৃবৃন্দ বলছে, মাদকে সম্পৃক্ত থাকলে পদ পাওয়ার সুযোগ নেই।তাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন কারাবন্দী থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন।দলীয় সূত্র জানিয়েছে,ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।তবে সম্প্রতি ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন বলে তৃণমূলের অনেক নেতাকর্মী অভিযোগ তুলেছেন।উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন,যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না।এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম।তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই।তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।এ ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন
কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ
ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান
তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার

You cannot copy content of this page