১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ শিক্ষক গুরুতর আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সওকতুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ শিক্ষককে হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করেছে অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মসজিদের বারান্দায় দাঁড়ানো অবস্থায় তার ওপর হামলা হয়। ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায়। আহত সওকতুল ইসলামের ছেলে তাহমিদুল ইসলাম জানান, স্থানীয় শাহাদত নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাহমিদের দাবি, তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই শাহাদত তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। কারণ, শাহাদত আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীর ইন্ধনে তিনি এই প্রতিশোধমূলক হামলা চালান। তাহমিদ আরও বলেন, “তিন মাস আগেও আমাদের ওপর হামলার চেষ্টা হয়েছিল। তখন ইউএনও ও ওসি এসে বিষয়টি মীমাংসা করেন। এবার আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।”সওকতুল ইসলামের ভাই আমিনুল ইসলাম বলেন, “মসজিদ থেকে বের হয়ে ভাই বারান্দায় দাঁড়াতেই শাহাদত ও তার লোকজন হাতুড়ি দিয়ে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।”চিকিৎসক সূত্রে জানা গেছে, সওকতুল ইসলামের মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং মারধরের ফলে রক্তক্ষরণ হয়েছে।স্থানীয় এক ব্যক্তি বলেন, “ঘটনাটা খুবই দুঃখজনক। মসজিদের ভেতরে এভাবে কেউ হামলা করবে, ভাবতেই পারছি না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শাহাদত একসময় মহেশখালী কলেজের দফতরি ছিলেন। পরে তিনি স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিকের ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়েন। একইভাবে মন্ত্রী ও অন্য সংসদ সদস্যদের আস্থাও অর্জন করেন। তাদের একাধিক অবৈধ ব্যবসা দেখভালের দায়িত্বে ছিলেন শাহাদত। অল্প সময়ের মধ্যে দফতরি থেকে ‘কোটিপতি শাহাদত’ নামে পরিচিতি পান। এরপর অর্থ ও প্রভাবের জোরে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাইছার হামিদ বলেন, “ঘটনার পর রেজাউল করিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ মাঠে আছে। দ্রুত সবাইকে গ্রেপ্তার করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page