৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মহাদেবপুরে আবারো সড়কে ঝরলো চার প্রাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ>>>>

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। সোমবার (৫ জুন) দুপুর সোয়া ১টায় এই সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকায় আবারো ঝরেছে চার প্রাণ। নিহতদের মধ্যে সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া মহল্লার গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভির আহমেদ চৌধুরী (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের পাতনা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাসুম হোসেন জানান, তিনি হাটচকগৌরীতে যাবার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাদেবপুরের দিক থেকে আসা একটি সিএনজি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৪৯) সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। ওই সড়ক সংলগ্ন বয়লারের চাতাল কন্যা রাসেদ হোসেনের স্ত্রী বেবী আকতার জানান, বিকট শব্দে এক্সিডেন্ট হলে তারা দ্রুত রাস্তায় এসে দেখতে পান ট্রাকের চাকার নীচে সিএনজি ঢুকে দুমড়ে মুচড়ে গেছে। এখানে সেখানে পড়ে আছে বিকৃত মরদেহ। কারও মাথার মগজ বের হওয়া, কারও নারী ভুড়ি বের হওয়া, কোথাও কোথাও পড়ে আছে থেতলে যাওয়া বিচ্ছিন্ন মাংশ।
দূর্ঘটনার খবর নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক, মহাদেবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২৭ এপ্রিল এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো চারজন নিহত ও ১৫ জন আহত হন।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page