৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

মসজিদের টাকার হিসাব চাওয়ায় ২ সাংবাদিকের মিথ্যে অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বেনাপোল প্রতিনিধি>>> যশোরের ঝিকরগাছায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা নাটক সাজিয়ে স্কুল শিক্ষক হাসানুজ্জামান ও দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল।গত শুক্রবার (৩১ মে) জুমার নামাজের পর উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদে এই ঘটনা ঘটে।যে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছে তাঁরা হলেন- ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবু।ইসমাইল হোসেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জমিন পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি এবং অপরজন আব্দুর রহমান বাবু হলেন বার্তাকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার।তাঁরা উভয়ই রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বাসিন্দা।জানা যায়,শুক্রবার হাসানুজ্জামানসহ মুসুল্লিরা সভাপতি আব্দুল আউয়ালের কাছে গত কয়েক বছরের আয়-ব্যয় ও অনুদানের টাকার হিসাব দিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।ওই ওয়ার্ডের সাবেক এক মেম্বারের ইন্ধনে আব্দুল আউয়াল স্কুল শিক্ষক হাসানুজ্জামানের উপর চড়াও হন।এসময় সাংবাদিক ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবু ঠেকাতে গেলে আব্দুল আউয়াল তাদের উপর চড়াও হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওইসময় তিনি বলেন তোদের কাছে টাকার হিসাব দিতে পারবো না এই কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন আব্দুল আউয়াল।পরেরদিন হঠাৎ দুপুরে দিকে থানার পুলিশ সাংবাদিক ইসমাইল হোসেন ও আব্দুর রহমান বাবুর বাড়িতে আসে।তখন তারা জানতে পারেন আব্দুল আউয়াল উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।এর আগেরদিন শুক্রবার সন্ধ্যার পর ঝিকরগাছা থানায় এই মিথ্যা অভিযোগটি করেন আব্দুল আউয়াল।অভিযোগ করার পর ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে গ্রামের এক চায়ের দোকানে লোকজন জড়ো করে বসে ছিলেন আব্দুল আউয়ালের বড় ছেলে ও ছোট ছেলে।তারা দুজন চিৎকার করে আল্টিমেটাম দিয়ে বলেন যত টাকা লাগুক স্কুল শিক্ষক হাসানুজ্জামান ও সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দেবেন।এ ঘটনায় ঝিকরগাছার কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক মুরুব্বি বলেন,মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল একজন বদরাগী মানুষ।কথায় কথায় মসজিদের ভিতরে মুসুল্লিদের উপর চড়াও হন,এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এছাড়া আব্দুল আউয়ালের তিনটা ছেলে, তিনটাই সন্ত্রাসী প্রকৃতির।তিন ছেলেরা হলেন,মোজাম্মেল (মোজাম), হারুন ও গিয়াসউদ্দিন।এরমধ্যে হারুন বিদেশে থাকেন।তিনি বলেন,আব্দুল অউয়ালের বড় ছেলে মোজাম বেশ কিছুদিন আগে জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে লোকজনের সামনে পায়ের জুতা দিয়ে তার আপন চাচা চাঁদ মিয়াকে মারধর করে। মোজাম সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ওই সময় চাচা চাঁদ মিয়া প্রাণের ভয়ে প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পাননি।গত দুইমাস আগে আউয়ালের ছোট ছেলে গিয়াসউদ্দিন জমিতে ঘাস রাখাকে কেন্দ্র করে তার আরেক আপন চাচা ফরজন আলীকে গ্রামের এক চায়ের দোকানের সামনে অতর্কিত হামলা চালায়।এসময় গিয়াসউদ্দিন দৌড়ে এসে তার চাচাকে উল্টো-পাল্টা কিল ঘুষি ও বুকে লাথি মারে। এতে চাচা ফরজন আলী গুরুতর আহত হন।পরে ফরজন আলী ভাইপো গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলে।শেষ পর্যন্ত সাহস পায়নি।আউয়াল ও তার দুই ছেলের কারণে পুরো ডাঙ্গী গ্রামজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কিছুদিন আগে আব্দুল আউয়ালের মেজো ছেলে মালয়েশিয়া প্রবাসী হারুন তার আপন বোনের দুই ছেলেকে মালয়েশিয়া থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়।সে তার বোনকে হুমকি দিয়ে বলেন ১০ লাখ টাকা খরচ হলেও তার দুই ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন।এর কারণ হলো দীর্ঘদিন ধরে হারুনের মেয়ের সাথে তার বোনের ছোট ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক পর্যায়ে তারা দু’জন কাউকে না জানিয়ে চুরি করে বিয়ে করে ফেলেন।পরে বিয়ের কথা জানাজানি হলে হারুনের বাবা আব্দুল আউয়াল অতিগোপনে তার নাতনিকে যশোর কোর্টে নিয়ে তালাক দিয়ে আসেন।তালাকের ঘটনা মেনে নিতে পারেননি আউয়ালের মেয়ে।তারপর আউয়াল তার প্রবাসী ছেলেকে দিয়ে ফোনের মাধ্যমে আপন মেয়েকে ভয়ভীতি ও মামলার হুমকি দেন। কথায় কথায় মানুষকে হুমকি-ধামকি থানায় অভিযোগ দেওয়া যেনো আব্দুল আউয়ালের একটা পেশা হয়ে গেছে।মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল বলেন,তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে।দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাদঁসহ ঝিকরগাছার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান,এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি।গতকাল রবিবার সন্ধ্যার পর উভয় পক্ষকে থানায় এসে মিটমাট করার কথা বলা হয়েছে।কিন্তু অভিযুক্তরা থানায় হাজির হলেও অভিযোগকারী থানায় হাজির হননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page