২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউপি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আতিয়ার রহমান রহমান, উপজেলা প্রতিনিধি :>>>

মণিরামপুর উপজেলার ৮ নং হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জমাকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। ১৯ জুন সোমবার সকাল থেকে প্রার্থী ও প্রস্তাব সমার্থকদের উপস্থিতিতে যাচাই বাছাই শেষ করেছেন উপজেলা নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জুন, যাচাই বাছাই ১৯ জুন ও ভোট গ্রহন ১৭ জুলাই। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন থেকে চেয়ারম‍্যান পদে ৪ জন, পুরুষ মেম্বর পদে ৩৩ জন ও মহিলা মেম্বর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। সকল মনোনয়ন যাচাই বাছাইয়ে সকলের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। বৈধ চেয়ারম‍্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাষ্টার জহুরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী মিরাজ উদ্দীন ওরফে ফরিদ মাষ্টার, বিএনপি সমার্থীত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ও বিএনপি সমার্থীত স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম তুহিন গাজী। এদিকে বৈধ ৩৩ জন পুরুষ প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ড শৈলী ও তেতুলিয়ায় ৩ জন, ২ নম্বর ওয়ার্ড হরিহরনগরে ২ জন, ৩ নম্বর ওয়ার্ড এনায়েতপুরে ২ জন, ৪ নম্বর ওয়ার্ড মদনপুর ও মহাতাপ নগরে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ড খাটুরা ও মধুপুরে ২ জন, ৬ নম্বর ওয়ার্ড মুক্তারপুর ও কায়েমকোলায় ৫ জন, ৭ নম্বর ওয়ার্ড পাঁচপোতা, গোয়ালবাড়িয়া ও মহাদেবপুরে ৮ জন, ৮ নম্বর ওয়ার্ড তাঁজপুর, বড়চেৎলা ও কোলায় ৩ জন ও ৯ নম্বর ওয়ার্ড ডুমুরখালী ও রুপোসপুরে ৩ জন প্রার্থী। অপরদিকে বৈধ ১০ জন মহিলা মেম্বর প্রার্থীরা হলেন, ১,২ ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ৩ জন ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থী। উল্লেখ‍্য আগামী ১৭ জুলাই ভোট গ্রহন হবে। তাই ব‍্যাপক উৎসাহ ঊৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে প্রার্থীরা রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page