৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মধুপুরে বাস-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪জনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ>>>

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপু্র আড়াইটার দিকে মধুপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৩)। এছাড়া অপরজনের নাম ফরহাদ (৩০) তিনি দরদ আলীর ছেলে সে অটোভ্যান চালক। তার গ্রামের বাড়ি তাৎক্ষণিক জানা যায়নি।স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারী চালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলেন। সে সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহন নামের একটি বাস ধনবাড়ি থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বাসটি গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোভ্যানের সাথে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানের তিনজন যাত্রীসহ ভ্যান চালক সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, ঘটনাস্থলন থেকে তিনজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিন জন একই পরিবারের। এ ঘটনায় ঘাতক বিনিময় পরিবহন নামে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page