২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মণিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি মণিরামপুর, যশোর:>>>

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ১২জুলাই বুধবার বিকেলে খাটুরা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় PAVE (Peoples Against Violence in Everywhere) প্রকল্পের পিএফজি(পিস ফ্যাসিলিটেটর গ্রুপ)) মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনগনের মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি চার প্রার্থী যথাক্রমে আব্দুর রাজ্জাক বিশ্বাস(চশমা), মাষ্টার জহুরুল ইসলাম(নৌকা), মো: তরিকুল ইসলাম(মোটরসাইকেল) ও মো: ফরিদ উদ্দিন(আনারস) একই মঞ্চে উপস্থিত হয়ে এক সৌহার্দপূর্ণ পরিবেশে বক্তব্য প্রদান করেন। প্রার্থীগণ নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী কী কর্মসূচি গ্রহণ করবেন তা উল্লেখপূর্বক বিভিন্ন অঙ্গিকার ও প্রতিশ্রুতির কথা বলেন এবং মুক্ত আলোচনা পর্বে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পিফজি মণিরামপুর উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো: আব্বাস উদ্দীনের সঞ্চালনায় এবং পিএফজির পিস এ্যাম্বাসেডর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খাটুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রশিদ। অনুষ্ঠানে আসন্ন হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত থেকে পরিচিত হন এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page