১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং,বেড়েছে হাতপাখার কদর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>

“তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুরিয়ে আসে
কিছু সময় আরও তুমি থাকো আমার পাশে,যখন কপি জলা রাতে আমার থালার গরম ভাতে
পুঠি মাছের ঝুল তুলে দাও তুমি আপন হাতে,সাড়া দিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে,তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুরিয়ে আসে।আমার ছোট্ট ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝড়ে
ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে
মনটা আমার স্বপ্ন হয়ে চাঁদের খেয়ায় ভাসে
তোমার হাত পাখার বাতাসে”গানটি দেশের সবচেয়ে উষ্ণতম অঞ্চল ও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা নাটোরের লালপুর বাসীর মনে বারবার দোলা দিচ্ছে।প্রচণ্ড ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং-এ একটু স্বস্তি পেতে শতভাগ বিদ্যুৎ নির্ভরশীল এলাকার মানুষের কাছে কদর বেড়েছে তালপাতার তৈরি হাতপাখার।চাহিদা বাড়ায় পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ।নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ। এরপর ঘন্টায় ঘন্টায় লোডশেডিং।এরই ধারাবাহিকতায় লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে তালপাতার তৈরি হাত পাখা বিক্রি করতে দেখা গেছে।সেই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার অনেক মানুষ তাদের কাছ থেকে পাখা কিনছেন।উপজেলার দুড়দুড়িয়া হাট-বাজারে এক পাখা বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান,গরম যত বৃদ্ধি পাচ্ছে তাল পাতার তৈরি হাত পাখার কদরও তত বৃদ্ধি পাচ্ছে।লোডশেডিং এর আগে যেখানে দিনে ৪০-৫০ পিস পাখা বিক্রি হতো,সেখানে গত কয়েক দিনের ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং-এর কারনে এখন প্রতিদিন ১৫০-২০০ পিস পাখা বিক্রি করছি। প্রতিটি পাখা ৪০-৫০ টাকা দরে বিক্রি করছেন।
তালপাখা কিনতে আসা দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন জানান,বর্তমানে প্রচণ্ড গরম সেই সঙ্গে ঘন্টায় ঘন্টায় বৈদুতিক লোডশেডিং,তাই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি তালপাতার তৈরি হাতপাখা কিনেছেন।ওয়াহাব নামের এক পাখা ক্রেতা বলেন,সমাজের ধনী লোকেরা বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালুর মাধ্যমে গরম থেকে রক্ষা পায়। কিন্তু আমাদের তো আর সেই সামর্থ্য নেই।তাই বিদ্যুৎ চলে যাওয়ার পর এই তালপাখাই আমাদের একমাত্র ভরসা।বাজার ঘুরে দেখা গেছে,ঘন্টায় ঘন্টায় লোডশেডিং শুরু হওয়ার পর থেকে ক্রেতারা আইপিএস,চার্জার ফ্যান, চার্জার লাইট কিনতেও বাজারে ভিড় করছেন বেশি।ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা মানিক,নাজমুল ও আকতার হোসেন জানান,আগে আমার দোকানে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএসের কাস্টমার (ক্রেতা) ছিল হাতে গোনা।কিন্তু ঘন্টায় ঘন্টায় লোডশেডিং আর তীব্র তাপ প্রবাহে কাস্টমার অনেক বেড়ে গেছে। দামও বেড়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page