১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভূরুঙ্গামারীতে নদী-ভাঙ্গনে বেড়িয়ে এলো আট বছর আগের অক্ষত লাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> কুড়িগ্রামের জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নদী ভাঙ্গনের কারণে মৃত্যুর প্রায় ৮ বছর পর কবর থেকে এক ব‍্যক্তির কাফনের কাপড়সহ অক্ষত লাশ বের হয়ে এসেছে।এই খবরটি বঙ্গ সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের কালিরহাট পাঁচ মাথা এলাকার।এলাকাবাসি জানান ওই ব‍্যক্তির নাম মহেজ আলী।তিনি একই গ্রামের মৃত জপির মণ্ডলের ছেলে এবং সোনাহাট ইউপির ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আকবর আলীর পিতা।ওই ব‍্যক্তির ছেলে ও ইউপি সদস‍্য আকবর আলী জানান,২০১৭ সালে অক্টোবর মাসে আমার বাবা মারা যান।বাড়ির পাশেই আমার বাবাকে কবর দেই।কিছু দিন আগে দুধকুমার নদের ভাঙ্গনে আমাদের বসতভিটা নদীতে চলে গেলে আমরা স্বপরিবারে কালিরহাট বাজারের পাশে নতুন করে বাড়ি করি।শুধু বাবার কবরটা নদীর গর্ভে বিলীন হওয়া বাকি ছিলো।আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে সংবাদ পাই বাবার কবর নদী ভেঙ্গে নিয়ে যাচ্ছে।খবর পেয়ে আমরা তিন ভাই মিলে বাবার কবরের পাশে গিয়ে দেখতে পাই কবরের অর্ধেক ভেঙ্গে গেছে এবং কবরের ভিতরে সাদা কাপড় দেখা যাচ্ছে।পরে তিন ভাই মিলে কবরে নেমে কাফনের কাপড়সহ বাবার লাশ তুলে আমাদের নতুন বাড়িতে নিয়ে আসি।মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নতুন করে কবর খুড়ে জানাজা ছাড়াই দাফন করি। আমার বাবা নিয়মিত জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং ইসলামী অনুশাসন মেনে চলতেন বলে জানান তিনি।এ বিষয়ে ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. মাহবুবুল আলম জানান,মহান আল্লাহর খালেছ বান্দাদের অক্ষত লাশ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই।আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন,‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না।বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন।তাই এটি অস্বাভাবিক কোন ঘটনা নয়।এই সব লাশ জানাজা ছাড়াই দাফন করতে হয়।তবে কেউ যদি পুনরায় জানাজা করতে চায় তাতেও কোনো সমস্যা নাই।সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,আমি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়েছিলাম।ইসলামী শরিয়াহ মোতাবেক পুনরায় লাশ মাটি দেয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page