১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ভূরাজনৈতিক উত্তেজনা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল অব্যাহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম।। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ আগমন অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও পরিশোধিত জ্বালানি বহনকারী মোট ২২টি জাহাজ বন্দরে ভিড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক নৌপথে ভূরাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও দেশের জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রয়েছে। ইতোমধ্যে আগত চালানগুলোর একটি বড় অংশই এলএনজি।
৩ থেকে ১২ মার্চের মধ্যে কাতার থেকে চারটি জাহাজে করে ৩ লাখ ৩০ হাজার টনের বেশি এলএনজি দেশে এসেছে। আল জোর, আল জাসাসিয়া, লুসাইল ও আল গালায়েল নামের জাহাজগুলো এরই মধ্যে খালাস কার্যক্রম সম্পন্ন করেছে।
এদিকে এলপিজি সরবরাহেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। মালয়েশিয়া থেকে আসা মর্নিং জেন ২ হাজার ৫০০ টন, ভারত থেকে আসা সেন্না-৯ জাহাজ ৫ হাজার ৭৬৭ টন এবং এপিক সান্টা ৫ হাজার ৫০০ টন এলপিজি সরবরাহ করেছে। এছাড়া স্কুমি-৭ সীতাকুণ্ডে ৪ হাজার ৯৬১ টন এলপিজি খালাস করেছে। ওমান থেকে আসা এলপিজি সেভান কুতুবদিয়ায় ৭ হাজার ২০ টন এলপিজি খালাস করছে, যা ২০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
পরিশোধিত জ্বালানির মধ্যে ইলেন্দ্র স্প্রুস ও হাফিনা ববক্যাট জাহাজে প্রায় ২০ হাজার টন করে উচ্চ সালফারযুক্ত ফুয়েল অয়েল এসেছে। এছাড়া বে ইয়াসু জাহাজে ৫ হাজার ১৯ টন মনোইথিলিন গ্লাইকোল (এমইজি) আমদানি করা হয়েছে।
ডিজেলজাতীয় জ্বালানির ক্ষেত্রেও সরবরাহ অব্যাহত রয়েছে। জিউ চি, লিয়ান হুয়ান হু ও এসপিটি থেমিস জাহাজ সম্মিলিতভাবে ৮৫ হাজার টনের বেশি গ্যাস অয়েল সরবরাহ করেছে। র‍্যাফেলস সামুরা ২৮ হাজার টন এবং চ্যাং হাং হোং তু আরও ৫ হাজার টন জ্বালানি খালাস করছে। এছাড়া অ্যাঞ্জেল নম্বর-১১ জাহাজে ২ হাজার ৫ টন বেস অয়েল এসেছে, যা লুব্রিকেন্ট উৎপাদনে ব্যবহৃত হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাত সচল রাখতে এসব জ্বালানি চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে চারটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। এর মধ্যে কাতার থেকে এলএনজি বহনকারী লেব্রেথাহ এবং অস্ট্রেলিয়া থেকে আসা প্রাচী জাহাজে প্রায় ৭৪ হাজার ৯২৯ টন এলএনজি রয়েছে। এছাড়া সিঙ্গাপুর থেকে এইচএসএফও ট্যাংকার লেডি অব ডোরিয়া ও এসসি গোল্ড ওশেন আসছে।
মার্চের শেষ দিকে আরও কয়েকটি জাহাজ আগমনের কথা রয়েছে। এর মধ্যে অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী সোনাগোল বেনগুয়েলা, থাইল্যান্ড থেকে বেস অয়েলবাহী এবি অলিভিয়া এবং এলপিজি ক্যারিয়ার বেয়ক বর্নহোম ও মর্নিং জেন নামের আরও একটি জাহাজ রয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বন্দর কর্মকর্তারা বলছেন, সব ধরনের উদ্বেগ সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page