১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ?
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর হাদী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শরিফুজ্জামান হাদী ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর ও অগ্রণী নেতা। তাঁকে গুলি করে হত্যার চেষ্টার মাধ্যমে দেশে একটি ভীতিকর ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। এই বর্বর হামলার মাধ্যমে তারা গণতন্ত্র, স্বাধীনতা ও দেশপ্রেমিক আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছে।

তিনি বলেন, “একজন হাদীকে থামিয়ে দেওয়া গেলেও হাদীর আদর্শকে থামানো যাবে না। হাদীর আদর্শকে সামনে রেখে আজ লক্ষ লক্ষ হাদী তৈরি হয়ে উঠেছে। একজন হাদী জীবিত থাকতে বাংলাদেশকে কখনোই ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না।”

গতকাল সাতকানিয়ার একটি কমিউনিটি হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলার উদ্যোগে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, হাদীকে গুলি করে হত্যার চেষ্টা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যাবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস ও সহ-সভাপতি দিদারুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে হাদীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশপ্রেমিক কণ্ঠস্বরকে দমন করতে সন্ত্রাসী পন্থা গ্রহণ করা হচ্ছে। তবে এসব হামলা আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তারা শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page