২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রামে ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি।। এক্টিভিস্টা চট্টগ্রামের উদ্যোগে, ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদযাপিত হল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।গুরুত্বপূর্ণ জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, এলআরপি-৪৮ এর প্রোগ্রাম ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা এবং চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের এবং স্পন্সরশিপ শিশুসহ প্রায় ১০০জন সদস্য।অনুষ্ঠানটি শুরু হয় একটি প্রতীকী র‍্যালির মাধ্যমে, যা জামালখানের খাস্তগীর স্কুল থেকে শুরু হয়ে চেরাগীপাহাড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালির সময় অংশগ্রহণকারী যুবকরা বিভিন্ন পরিবেশবান্ধব স্লোগান দিয়ে জলবায়ু ন্যায়বিচারের আহ্বান জানান।প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ-এর আব্দুল আজিজ, উষার আলোর যুব সংঘের জাবির, কসমিক-এর সুখী, একশন ফর ইউথ ক্লাবের আয়াজ, ইয়ুথ ইনোভেশন ফর একশনের মৌসুমী এবং ইয়ুথ পিপল অফ বাংলাদেশের সিদরাতুল মুনতাহা সহ আরো অনেকে।বক্তারা বলেন, “জলবায়ু সংকট আজ একটি বৈশ্বিক বৈষম্য। যারা সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।” তারা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এলআরপি-৪৮ এর প্রোগ্রাম ম্যানেজার রিদোয়ানুল হাকিম রিয়াদ বলেন, “জলবায়ু পরিবর্তন দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকটে যুবকদের জ্ঞান ও নেতৃত্বই পারে টেকসই পরিবর্তন আনতে।”ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি আমাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতারও অংশ। আমরা বিশ্বাস করি যুবসমাজই পারে এই সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখতে।”

অনুষ্ঠান শেষে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী, প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ওয়াইপিজিএফ-এর প্রতিনিধি আব্দুল তারেক

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page