২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বোয়ালখালী প্রতিনিধি>>> দেশে চলমান পরিস্থিতিতে  চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ  ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন স্কাউটস এর সদস্যরা।বুধবার (৭ আগস্ট) সকালে রোভার স্কাউটস গার্ল ইন স্কাউট উপজেলার  বিভিন্ন স্থানে ট্রাফিক সমস্যা নিরসনে এবং পরিচ্ছন্ন কাজে অংশ  নেন তারা।স্থানীয় সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন,বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ও ঘাঁসফুল মুক্ত স্কাউটস এর রোভার  এবং গার্ল ইন রোভার এর ২৮ জন সদস্য তিনটি ইউনিটে বিভক্ত হয়ে কাজ করছেন।উপজেলার গোমদন্ডী ফুলতল,পৌর সদর ও বুড়িপুকুর পাড় যেখানে যানজট,সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা।এসময় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।এছাড়া আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন এবং  যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা।মো. আকবর হোসেন নামের এক পথচারী বলেন,সকাল থেকে সুসজ্জিত পোশাক পড়ে রাস্তায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন ২০/২৫ জন ছাত্র।তাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি।যত্রতত্র পার্কিং ও এলোপাতাড়ি যাত্রী উঠানামায় আমাদেরকে নিষেধ করেন এবং জনসাধারণের চলাচলে বিঘ্নিত না হয় মতো  সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন সি এন জি চালক সজল বড়ুয়া,মো. হারুন, রুবেলসহ অনেকেই।এ কার্যক্রম দেখে নাস্তা পানি দিয়ে  তাদেরকে অনেকেই সহযোগিতা করতে দেখা গেছে।স্কাউটস সদস্যরা জানান,দেশের প্রতি কর্তব্য পালন করা স্কাউট সদস্যদের নৈতিক দায়িত্ব।বাংলাদেশ রোভার স্কাউটস জেলা  রোভার,রোভার  প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। দেশের এ পরিস্থিতিতে স্কাউটসরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই।সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।আগামীকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে  ৫ টি ইউনিট দুই শিফট এ সেবা প্রদানে নিয়োজিত থাকবেন বলে জানান সমন্বয়কারী মো সাজ্জাদ হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page