৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহমদ উল্লাহ চট্টগ্রাম প্রতিনিধি >>> শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১০.৩০ টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এর সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং এস জেড এইচ এম বৃত্তি তহবিলের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, কোরআন তেলাওয়াত করেন মাইজভান্ডারি একাডেমির গবেষণা কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম।ট্রাস্টের উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশের অনেক অঞ্চলে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ট্রাস্ট সুবিধাবঞ্চিত সে সকল এলাকা সহ সমগ্র দেশজুড়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্বাবলম্বিতায় সহযোগিতা করে যাচ্ছে।অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আজানের মধ্যে মানুষকে ফালাহ তথা কল্যাণের পথে আহবান করা হয়। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট মানব কল্যানমূলক কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দীন।অনুষ্ঠানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনায় সহায়তা, পিছিয়ে পড়া ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানি প্রদান, ক্যান্সার আক্রান্ত রোগী ও প্রবীণ আলেমসহ মোট ৬ জনকে চিকিৎসা সহায়তা, আয় বর্ধক খাতে ২ জনকে ব্যাটারি রিকশা ক্রয় ও ১ জনকে গবাদি পশু ক্রয়ে সহায়তা, ৩ জনকে গৃহ নির্মানে সহায়তা, ২ জনকে বিদেশ যাত্রায় সহায়তা, ও ৫ জনকে মেয়ের বিবাহে সহায়তা সহ মোট ২০ জন ব্যক্তি ও ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩৯ লাখ ৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page