২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী! ভোলার দৌলতখানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে দুই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা: ২৫ আগস্ট কি শুরু হবে মৌসুম? ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
আন্তর্জাতিক:
ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার
     
             

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এ বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোস্তফা জামান চৌধুরী,স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এ বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট,সনদ পত্র ও বৃত্তি বাবদ নগদ টাকা বিতরণ সম্পন্ন।গতকাল ২৩ অক্টোবর ২০২৩, সকাল ১০.৩০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে শুরু হয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ ইং, এর ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসাইন সজীব, উপজেলা নির্বাহী অফিসার,উখিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুলশান আক্তার,উপজেলা শিক্ষা অফিসার , উখিয়া, মোঃ বদরুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত), উখিয়া, আবুল হোসাইন সিরাজী,প্রধান শিক্ষক,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়,নুরুল হুদা,সাধারণ সম্পাদক উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, রত্না পালং ইউনিয়ন পরিষদ ।এসময় অতিথিরা বলেন, উখিয়ার শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান কক্সবাজার কর্মাস কলেজের অধ্যক্ষ ফজলুল করিম। নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তক্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ কন্ট্রাক্টর ফরিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ সওদাগর, উখিয়া স্টেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, মাস্টার এস.এম কামাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এটিএম রশিদ, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া অনলাইন ক্লাবের সভাপতি শফিক আজাদ,প্রধান শিক্ষক মাস্টার আশিষ বড়ুয়া, প্রধান শিক্ষক বদিউর রহমান, প্রধান শিক্ষক হাসান জামাল রাজু, প্রধান শিক্ষক নুরুল আবছার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এককলীন বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ৭২ জন ছাত্র ছাত্রীদের বৃত্তি দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন পোষ্ট মাস্টার এসএম জসিম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page