১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলামও দিয়েছে আলাদা সম্মান ও মর্যাদা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> ধনী-দরিদ্র, সবল-দূর্বল আর সুস্থ-অসুস্থ সবার জন্যে সমতার নীতি বজায় রাখতে সকল ধর্মেই আদেশ দেওয়া হয়েছে। একজন মানুষ কখনও শারীরিক বা মানসিক ভাবে হতে পারে না স্বয়ং সম্পূর্ণ। কিছু না কিছু সমস্যা তার থাকেই। এই সমস্যা গ্রস্থ ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলামেও আলাদা সম্মান দিয়েছে। আজ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) সংসদীয় আসনের সাবেক এমপি অধ্যাপক মো. মুজিবুর রহমান। তিনি আরও বলেন, প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। কিন্তু প্রতিটি ধর্মের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেকোনো বিপদ আপদে তাদেরকে সাহায্য করাই আমাদের সবার দায়িত্ব। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে। তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা এবং আত্মবিশ্বাসও বাড়বে। আমরা ক্ষমতায় গেলে আপনাদের চাওয়া পাওয়া নিশ্চিত করা হবে। তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা তুলে ধরে গঠন মূলক বক্তব্য দেন আমেনা খাতুন। এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা ব্যাপারে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন, তানোর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান। তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই অন্তর্নিহিত শক্তি রয়েছে। প্রতিবন্ধীরাও তার বাইরে নয়। তাদের ভেতরের সেই শক্তিকে বের করে আনতে হবে। তাদের জন্য কর্মপরিবেশ তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার। অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো. সাদিকুল ইসলাম ও সেক্রেটারী মোসা. আমেনা খাতুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলী। এতে উপস্থিত ছিলেন, তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জয়েন্ট সেক্রেটারী মো. সেলিম রেজা, সহকারী কোষাধ্যক্ষ মো. আলম আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, নারী-শিশু, স্বাস্থ্য, শিক্ষা ও এ্যাডভোকেসী বিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া আকতার সাথী, সমন্বয়ক মো. ফজলুর রহমান, মো. আব্দুল আজিজ ও মোসা. শারমিন আক্তার প্রমুখসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page