১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিলুপ্তির পথে সরাইলের গ্রে হাউন্ড, সংরক্ষণের দাবি সচেতন মহলের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আতিকুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া >>> বিলুপ্তির পথে নিরাপত্তার কাজে ব্যবহৃত দেশের নামকরা সরাইলের গ্রে- হাউন্ড কুকুর। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাতেগোনা কয়েকটি বাড়ি’তে দেখা মিলে এ কুকুরের। নানা সময়ে গণমাধ্যমে এ কুকুর সংরক্ষণের বিষয়ে লেখালেখি হলে বরাবরই প্রশাসন থেকে দেওয়া হয় সংরক্ষণের আশ্বাস। তবে কার্যত কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।সরাইলের বিখ্যাত এই কুকুরের উৎপত্তি নিয়ে নানা জনশ্রুতি থাকলেও একটি প্রচলিত কাহিনি ও উইকিপিডিয়া’র তথ্যমতে, প্রায় ২০০ বছর আগে সরাইলের জমিদার দেওয়ান মোস্তফা আলী এক ইংরেজ নাগরিকের কাছ থেকে একটি হাতির বিনিময়ে গ্রে-হাউন্ড কুকুর আনেন। পরবর্তীতে তিনি কুকুরটি সঙ্গে নিয়ে জঙ্গলে শিকার করতে কুকুরটি হারিয়ে যায় এবং ৬ মাস পর গর্ভবতী অবস্থায় ফিরে আসে। প্রসবের পর দেখা যায়, ছানাগুলো অন্য কুকুরের চেয়ে আলাদা, অনেকটা বাঘের মতো দেখতে। ধারণা করা হয়, জঙ্গলে বাঘের সঙ্গে মিলনের ফলে এই বিশেষ জাতের কুকুরের উৎপত্তি। তবে প্রকৃত ইতিহাস এখনো স্পষ্ট নয়।তবে মহান মুক্তিযুদ্ধে এ কুকুর পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর সরাইল গ্রে হাউন্ড “ফিল্ড মার্শাল” একবার তার মনিবের জীবন রক্ষা করেছিল। সে সময় এটি দুজন পাকিস্তানি কমান্ডো সদস্যের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের প্রতিহত করেছিল। আহত অবস্থায় অন্যত্র পাঠানো হলেও, এটি তার মনিবকে খুঁজে বের করতে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত চার বছর পর তাকে খুঁজে পায়।আন্তর্জাতিকভাবে খ্যাতিপ্রাপ্ত এ গ্রে-হাউন্ড পুরুষ কুকুরের উচ্চতা হয় ২৫-২৮ ইঞ্চি এবং ওজন ২৩-৩৩ কেজি এবং নারী কুকুরের উচ্চতা হয় ২৩-২৬ ইঞ্চি এবং ওজন হয় ১৮-২৮ কেজি। প্রতি ঘণ্টায় এই কুকুর প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। এছাড়াও তাদের গড় আয়ু থাকে ৮-১৪ বছর।শিকারের অবিশ্বাস্য দক্ষতা থাকার কারণে এই কুকুর গার্ড হিসেবে ব্যবহার করা হয় সেনাবাহিনী এবং পুলিশে। দীর্ঘ কয়েক বছর আগে স্থান পেয়েছে র‍্যাব ডগ স্কোয়াডে।বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, বিশেষ জাতের এই কুকুর সংরক্ষণে সরকার পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তবেই টিকে থাকবে ইতিহাস ও ঐতিহ্যের সরাইল গ্রে-হাউন্ড।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত

You cannot copy content of this page