১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বিয়ের ছবি শেয়ার করলেন মৌসুমী হামিদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেস্ক

আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ দম্পতি
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। গতকাল শুক্রবার লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।এদিন সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের তিনটি ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।ছবিতে দেখা যায়, লাল রঙের শাড়ির সঙ্গে ভারী গহনায় সেজেছেন পর্দার এই নায়িকা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি আর পাগড়ি পরেছেন আবু সাঈদ রানা।বিয়ের ছবি পোস্ট করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পঙক্তি জুড়ে দিয়েছেন মৌসুমী হামিদ। তিনি লিখেছেন, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/ মধু সঞ্চয়ের পর/ মধু পেরে করিল মুখর/ শান্ত আনন্দের আমন্ত্রণে/ আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম।’এর আগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বসুন্ধরার বাড়ির ছাদে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। সেখানেও দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।মৌসুমী হামিদের মতো আবু সাঈদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ, তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’।তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে- সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page