১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন
আন্তর্জাতিক:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
     
             

বাঘা – চারঘাটে মনোনয়ন জমা দিয়েছেন নৌকার মাঝি শাহরিয়ার আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে চার বার মনোনীত প্রার্থী ও সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নেতা কর্মী সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন জমা দেন।বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার শারমিন আখতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মনোনয়নপত্র গ্রহণ করেন।মনোনয়ন পত্র জমা দিয়ে, বাঘা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে দলীয় নেতা কর্মী ও জন সাধারনের সামনে বক্তব্য রাখেন। বক্তব্য তিনি বলেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দল পাশে আছে বলেই সরকারের কাজগুলো সহজ হয়েছে। বর্তমান সরকার তাদের নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছে। এজন্য শুধু সরকার হলেই হয় না, পাশে শক্তিশালী সংগঠন থাকতে হয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এক সুষ্ঠ নির্বাচন উপহার দিতে চায়।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সত্যিকারের গণ-মানুষের দল হিসেবে যদি বাংলাদেশের জন্য কেউ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র আওয়ামী লীগ।দেশের চার লাখ গৃহহীন মানুষকে ঘর দেয়া, ৯৯ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসাসহ দেশের সামগ্রিক উন্নয়ন যা দৃশ্যমান। , ‘উন্নয়ন কোনো ম্যাজিক না, সরকারের পরিকল্পনা একটা দর্শন, একটা আদর্শ।’পরাষ্টমন্ত্রী মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ধারাটা সরকার বজায় রাখতে গিয়ে পদে পদে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। জীবন্ত মানুষকে অগ্নি-সন্ত্রাস করে হত্যা করা, পুড়িয়ে মারা আমরা দেখেছি। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা, নিরীহ মানুষ হত্যা করা, নানাভাবে তারা চেষ্টা করেছে এই দেশটাকে অস্থিতিশীল করতে।’

তিনি আরও বলেন, আমার বাঘা চারঘাট বাসীর ওপর ভরসা আছে। এর আগেও তিন বার তারা আমাকে নির্বাচিত করেছে। যারা দলের নামে মিথ্য অপপ্রচার চালাবে তাদেরকে রুখে দিতে হবে। এই দেশের মানুষ আওয়ামী লীগের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি মনে করি।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সরকারি শাহদৌল্লা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুল আলমসহ অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page