৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঘার বাউসা ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মে চেয়ারম্যান অবরুদ্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি’র) পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যানকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে বিক্ষিপ্ত জনতা স্লোগান দেয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।জানা যায়, টিসিবিএর কার্ড/পণ্য বিতরণকে কেন্দ্র করে বাউসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিম উদ্দিন এবং চেয়ারম্যান নূর মোহাম্মদ (তুফান) এর মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে ভুক্তভোগীরা চেয়ারম্যান কে তার কক্ষে অবরুদ্ধ রেখে মিছিল করে। পরে বাঘা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।টিসিবি কার্ডধারীরা জানান, গত মাসে টিসিবি পণ্য দেওয়ার সময় বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ২২৬ জন হতদরিদ্রের কাছ থেকে তাদের ছবি সংযুক্ত টিসিবির কার্ড নিয়ে নেন। এরপর চলতি মাসের ১০ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় চেয়াম্যান তার নিজের সিদ্ধান্তে পছন্দের ইউপি সদস্য ও নিজস্ব লোকদের হাতে তার স্বাক্ষরিত একটি করে স্লিপ ধরিয়ে দেন। এর ফলে যাদের নামে কার্ড হয়নি এমন ব্যক্তিকরাও পণ্য উত্তোলন করেন বলে কার্ডধারীরা অভিযোগ করেন। ৪ নং ওয়ার্ড সদস্য সাকিম বলেন, সকাল ১০টায় আমি পরিষদে এসে দেখি টিসিবির কার্ড বিতরণ চলছে। অন্যান্য ওয়ার্ড সদস্যদের কে কার্ড দেওয়া হচ্ছে। এ সময় আমি চেয়ারম্যানের কাছে কার্ড চাইতে গেলে তিনি সাফ জানিয়ে দেন তোকে কোন কার্ড দেওয়া হবে না। তখন আমি চেয়ারম্যান কে বলি আমাকে কি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি? তারা কি সরকারি সুবিধা পাবে না! এ কথা বলে আমি পরিশোধ থেকে চলে যায়। পরে আমার ওয়ার্ডের জনগণ পরিষদে এসে টিসিবির পণ্য পাবেনা যেনে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান কে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে।তিনি অভিযোগ করে বলেন, পূর্বে পরিষদে আসা টিউবওয়েল, জল মটর, কম্বল অন্যান্য সকল ওয়ার্ডে দিয়েছে চেয়ারম্যান কিন্তুু আমার ওয়ার্ডে দেয়নি। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে ভালোবেসে কিছু সুবিধা দেন যার ভাগ চায় চেয়ারম্যান। না দেওয়ায় ৪ নং ওয়ার্ডের জনগণকে সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত করছেন নূর মোহাম্মদ তুফান।বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আড়পাড়া গ্রামের কালাম, ফতেপুরের খোকন, কালাম বাউসা ৬ নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামান, দিঘা গ্রামের আয়ুব আলী, আমরপুর গ্রামের রনজনা বেগম সহ প্রায় শতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। ৪৭০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, দুই কেজি মশুরের ডাল ও দুই লিটার সয়াবিন (টিসিবি পণ্য) পাওয়ার জন্য সকল ৯টা থেকে ইউনিয়ন পরিষদে এসে বসে আছি। অথচ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান মুখ দেখে তার পরিচিত এবং তাকে যারা ভোট দিয়েছে এ রকম মানুষের হাতে একটি করে স্লিপ ধরিয়ে দিয়েছেন। এ কারণে আমরা তাকে অবরুদ্ধ করাসহ তার বিরুদ্ধে অনিয়ম বিরোধী স্লোগান দিয়েছি। ঘটনার একপর্যায় বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাল বিতরণ স্থগিত করে আমাদের শান্ত করেন।বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মেদ জানান, টিসিবি পণ্য বিতরণের সময় কার্ডধারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার খবর পেয়ে আমি পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে টিসিবি পণ্য বিতরণ স্থগিত করেছি। কার্ডের অনিয়ম তদন্ত করে দেখা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page