৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঘায় টিসিবি’র পণ্য বিতরণে অনিয়ম, চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছিলেন স্থানীয় জনগণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি’র) পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান নূর মোহাম্মদ (তুফান) এর কাছে অনিয়মের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে তথ্য না দিয়ে অসদাচরণেরও অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, টিসিবিএর কার্ড/পণ্য বিতরণকে কেন্দ্র করে বাউসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিম উদ্দিন এবং চেয়ারম্যান নূর মোহাম্মদ (তুফান) এর মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে ভুক্তভোগীরা চেয়ারম্যান কে তার কক্ষে অবরুদ্ধ রেখে মিছিল করে। সাংবাদিকেরা বিষয়টি জানতে পারলে বাউসা ইউনিয়নে উপস্থিত হয়। এক পর্যায়ে নূর মোহাম্মদ তুফানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এবং সঙ্গে থাকা বাউসা মহা বিদ্যালয়ের অফিস সহকারী ফারুক হোসেন মিলে প্রশ্নের কোনো জবাব না দিয়ে, অকথ্য ভাষায় কথা বলতে থাকেন।এছাড়াও চেয়ারম্যানের তার নিজ অফিস কক্ষ থেকে সাংবাদিকদের বেরিয়ে যেতে বাধ্য করেন। সাংবাদিকের সাথে কথা বললে তারা জানায়, চেয়ারম্যানের নিজস্ব ক্ষমতাবলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন আমরা বিষয়টি জানতে চাওয়ায় আমাদের প্রতি ক্ষিপ্ত হয় এবং অসদাচরণ করেন।উক্ত সময়ে ভুক্ত ভূগিদের সাথে কথা বলে জানতে পারি যে, টিসিবির পণ্য বিতরণের কয়েক দিন পূর্বে চেয়ারম্যান সকলের কার্ড উত্তোলন করে নেয়। এবং টিসিবির পণ্য বিতরনের সময় তাদের ইচ্ছা মতো নিজেদের লোকজনকে পুনরায় কার্ডসহ টিসিবির পণ্য দেয়। পূর্বের কার্ডধারিরা বেশির ভাগি টিসিবির পণ্য পাইনি বলে স্থানীয়রা আমাদের কাছে মৌখিক ভাবে অভিযোগ করে।টিসিবি কার্ডধারী সুত্রে জানা যায় , গত মাসে টিসিবি পণ্য দেওয়ার সময় বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ঐ ইউনিয়নের অধিন ২২৬ জন হতদরিদ্রের কাছ থেকে তাদের ছবি সংযুক্ত কার্ড নিয়ে নেন। এরপর চলতি মাসের ১০ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় চেয়াম্যান তার একক সিদ্ধান্তে পছন্দের ইউপি সদস্য ও নিজস্ব লোকদের হাতে তার স্বাক্ষরিত একটি করে স্লিপ ধরিয়ে দেন। এর ফলে যাদের নামে কার্ড হয়নি এমন ব্যক্তিকরাও পণ্য উত্তোলন করেন বলে কার্ডধারীরা স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।বাউসা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আড়পাড়া গ্রামের কালাম, সিরামপাড়া গ্রামের শ্রী দাম কৃষ্ট, বাউসা ৬ নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামান, দিঘা গ্রামের আয়ুব আলী, আমরপুর গ্রামের রনজনা বেগম ও আড়পাড়া এলাকার শ্রী শমর কুমারসহ প্রায় শতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। ৪৭০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, দুই কেজি মশুরের ডাল ও দুই লিটার সয়াবিন (টিসিবি পণ্য) পাওয়ার জন্য সকল ৯টা থেকে ইউনিয়ন পরিষদে এসে বৃষ্টি উপেক্ষা করে বসে আছি। অথচ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান মুখ দেখে তার পরিচিত এবং তাকে যারা ভোট দিয়েছে এ রকম মানুষের হাতে একটি করে স্লিপ ধরিয়ে দিয়েছেন। এ কারণে আমরা তাকে অবরুদ্ধ করাসহ তার বিরুদ্ধে অনিয়ম বিরোধী স্লোগান দিয়েছি। ঘটনার একপর্যায় বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাল বিতরণ স্থগিত করে আমাদের শান্ত করেন।এদিকে বাউসা বাজার এলাকার ফাহিম ও নাশির, তেঁথুরিয়ার আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শফিক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, ২০২১ সালের ২৮ ডিসেম্বর এই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে নুর মোহাম্মদ তুফান আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হন। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি বিদ্রোহী প্রার্থী হলে জামাত-বিএনপির ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তার মধ্যে স্বজনপ্রীতি ও দলীয়করণ শুরু হয়েছে। তিনি প্রকৃত কার্ডধারীদের কাছ থেকে কোনোভাবেই টিসিবি কার্ড নিতে পারেন না। এটা সংবিধান পরিপন্থী বলে দারা দাবি করেন।বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মেদ জানান, টিসিবি পণ্য বিতরণের সময় কার্ডধারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এমন খবর পেয়ে আমি পুলিশ নিয়ে এখানে এসেছি। এরপর টিসিবি পণ্য বিতরণ স্থগিত করেছি। কার্ডের অনিয়ম তদন্ত করে দেখা হবে।বাউসা ইউনিয়ন টিসিবি ডিলার লালটু জানান, বই ছাড়া পণ্য সেল করার বিধান নাই। আজকে চেয়ারম্যানের নির্দেশে তার স্বাক্ষরিত স্লিপের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে ৪৭০ টাকার বিনিময়ে তিন প্রকার পণ্য দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page