২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
স্পোর্টস রিপোর্টার >>>
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেল সালমান আলী আঘার দল। টি-টোয়েন্টিতে ২৩ বারের দেখায় এই প্রথম পাকিস্তানকে অলআউট করতে পারল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে দারুণ বোলিংটা করেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজেই ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

মোস্তাফিজের সঙ্গে হাত মেলান তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৩.৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মাহেদি ও তানজিম সমান ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান :
 ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমান মির্জা ০, আবরার ০*; মাহেদি ১/৩৭, তাসকিন ৩/২২, তানজিম ১/২০, মোস্তাফিজ ২/৬)

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page