৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বাঁশখালীতে লাগামহীন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের আহ্বান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) থেকেঃ

চট্টগ্রাম জেলার গুরুত্বপুর্ন জাতীয় অর্থনৈতিক অঞ্চল পাহাড় ও সাগর বেষ্ঠিত বাঁশখালী উপজেলার প্রধান সড়কে সম্প্রতি মাত্রাতিরিক্ত সড়ক দূর্ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়ক আন্দোলন সংগঠন “সেভ দ্য রোড” বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট’২৩ ইং মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী চৌমুহনী চত্বরে সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ার হোসেন,১৪ আগস্ট নুরজাহান ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল হামিদ শুক্কু মিয়ার চাচা বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা জি এম আবু তালেব, সাংবাদিক ছৈয়দুল আলম,কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।
সেভ দ্য রোড বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাকি বিল্লাহ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ফরিদুল আলম, কার্যকারী সদস্য জোবাইর ওয়াহিদুল, তারেকুল ইসলাম নয়ন,মোঃ ফরহাদ, মোঃ আবচার, মো:ফারুক, ইব্রাহিম, মো:আকবর, মো:পাপ্পু, মো নুরুল্লাহ, মো শফি, মো ইমরান, মোঃসোহেল, আব্দুল্লাহ, মো আব্বাছ, মোঃ ওয়াহেদসহ ১৪ আগস্ট নুরজাহান ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত সাইম,আবুল হামিদ,রাকিবের পরিবারের সদস্যবৃন্দ। সেভ দ্য রোড বাঁশখালী শাখার সকল সদস্য বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চলমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে এ মানব বন্ধনে অংশ নিলে এক পর্যায়ে মানব বন্ধন দির্ঘ হয়ে যায়।
মানববন্ধনে বক্তাগন বাঁশখালী প্রধান সড়কে লাগামহীন সড়ক দুর্ঘটনার জন্য চকরিয়া কক্সবাজার সহ অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য অপ্রশস্ত সড়ক, অদক্ষ ও প্রশিক্ষনবিহীন চালক দিয়ে যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের দৌরাত্ব, রাস্তায় লবন ও মাছের গাড়ির পানিতে প্লাবিত, অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গতিবেগে গাড়ি চালানো সহ বিভিন্ন কারন উল্লেখ করে এসব অনিয়ম রোধে প্রশাসনিক আন্তরিকতা ও কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। অন্যতায় বাঁশখালীর প্রধান সড়কে কখন কাদের স্বজন হারিয়ে কাকে বিলাপে মাতম তুলে বুক চাপড়াতে হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারবেনা বলে জানান বক্তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page