২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা: ঘাতক ছেলে ও পুত্রবধূ কক্সবাজার থেকে গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীতে নিজের গর্ভধারিণী মাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দীর্ঘ ১০ মাস পর প্রধান আসামি ঘাতক ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের মোজাফফর আহমেদের ছেলে মোঃ কাশেম (২৮) এবং তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)।র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম রেহেনা বেগম (৬২) তার ছোট ছেলে কাশেম ও পুত্রবধূর সাথে বসবাস করতেন। রেহেনা বেগমের বড় ছেলে বেলাল প্রবাস থেকে মায়ের ওষুধের খরচের জন্য কাশেমের কাছে টাকা পাঠাতেন। কিন্তু কাশেম সেই টাকা মায়ের চিকিৎসায় ব্যয় না করে নিজের কাজে ব্যবহার করত। এই অর্থ আত্মসাৎ ও পারিবারিক কলহের জেরে গত বছরের ৫ জুন দিবাগত রাতের কোনো এক সময় কাশেম ও তার স্ত্রী মিলে রেহেনা বেগমকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে।হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তারা রক্তাক্ত কাপড়চোপড় ঘরের কোণে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের বড় ভাই মোঃ মুক্তার আহমদ বাদী হয়ে গত ৮ জুন ২০২৫ তারিখে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০) দায়ের করেন। ঘটনার পর থেকেই ঘাতক দম্পতি আত্মগোপনে চলে যায়।র‍্যাব-৭ (চট্টগ্রাম) এবং র‍্যাব-১৫ (কক্সবাজার) এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামিরা চকরিয়া থানাধীন লক্ষ্যারচর এলাকায় অবস্থান করছে। ১ এপ্রিল বিকেল ৫টা ১০ মিনিটে এক যৌথ অভিযানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যথাযথ আইনি কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।এলাকায় চাঞ্চল্য সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের মূল আসামিরা ধরা পড়ায় ভিকটিমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page