২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বন্যার্তদের জন্য প্রবাসীদের আমানত সফল ভাবে পৌছেদিলো মিলান বাংলা প্রেসক্লাব ইতালি ও ইকরা ইসলামিক একাডেমী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার ও আশিফ শাহরিয়ার রাজিব।ইতালি থেকে >>>
#মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এবং ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির যৌথ উদ্যোগে নোয়াখালী কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়ন এর পশ্চিম যাদবপুর এবং পূর্ব যাদবপুর এবং নোয়াখালী চাটখিল থানার দশঘড়িয়া গ্রামে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী,শুকনো ও রান্না করা খাবার এবং চিরা,মুড়ি গুড়, ওরস্যালাইন, খাবার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও পূর্ব যাদবপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের সহায়তার দায়িত্ব নিয়েছে তারা।হিলফুল ফুজুল কল্যাণ সংস্থার ও নিমতলা মানবিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভয়াল এ বন্যায় প্রবাস থেকে মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এবং ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করে নিজেদের প্রতিনিধির মাধ্যমে নোয়াখানীর দুটি উপজেলার কয়েকটি প্লাবিত এলাকার প্রবাসীদের উপহার পৌছে দিয়েছে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের সকল দুর্যোগে সরকারের সহায়ক হিসেবে বরাবরই নিঃশ্বার্থ ভাবে
মানবতার কল্যানে কাজ করে চলেছে নিরলস ভাবে।এছাড়া ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির পেইজে প্রকাশিত মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে উপহার প্রদানের আহবানে সারা দিয়ে মিলান বাংলা প্রেসক্লাব এবং ইকরা ইসলামিক একাডেমী সাধ্যমত উপহার প্রেরণের উদ্যোগ নিয়েছে, যা খুব শিঘ্রই বিসিজি মিলান ইতালির মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন মিলান বাংলা প্রেসক্লাব ও ইকরা ইসলামিক একাডেমী মিলান ইতালির দায়িত্বশীলরা।
*************
তথ্যঃ ও চিত্রঃ মিলান বাংলা প্রেসক্লাব ইতালি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page