২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
আন্তর্জাতিক:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
     
             

বই পৌঁছাবে পাঠকের দোরগোড়ায় সাতকানিয়ায় নতুন দিগন্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বর্ণগ্রাম গ্রন্থাগার’। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থাগারের উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইয়ুব নূরী। তিনি তার বক্তব্যে বলেন, একটি জ্ঞাননির্ভর ও আলোকিত সমাজ গঠনে গ্রামীণ জনপদে লাইব্রেরির কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করে পুনরায় বইমুখী করতে ‘বর্ণগ্রাম গ্রন্থাগার’ এক অনন্য ভূমিকা রাখবে। আমাদের সন্তানদের মেধা ও মনন বিকাশে বই হোক প্রধান হাতিয়ার।”

ডিজিটাল ও মাঠপর্যায়ের সমন্বয়
সামাজিক উদ্যোক্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণগ্রাম গ্রন্থাগারের প্রধান পৃষ্ঠপোষক নাসির উদ্দীন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইনুদ্দিন হাসান শিবলী, মাস্টার আবদুস ছালাম, ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোক্তা জাহেদুল ইসলাম এবং বইবন্ধু ইয়াসিন আরাফাত।

আধুনিক সেবা ও ভ্রাম্যমাণ লাইব্রেরি
বর্ণগ্রাম গ্রন্থাগারের পরিচালকরা জানান, এটি কেবল প্রথাগত লাইব্রেরি নয়, বরং ডিজিটাল ও এনালগ সেবার এক দারুণ সমন্বয়। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:

পাঠকরা বর্ণগ্রামের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই পছন্দের বইয়ের অনুরোধ জানাতে পারবেন।পাঠকের অনুরোধ অনুযায়ী ‘বইবন্ধু’রা নির্দিষ্ট লোকেশনে বা নির্ধারিত পিকআপ পয়েন্টে বই পৌঁছে দেবেন।

পাঠাভ্যাস ছড়িয়ে দিতে একটি বিশেষ অটো গাড়ি প্রতি সপ্তাহে দুই দিন ছদাহার ছয়টি গ্রামের বিভিন্ন রুটে প্রদক্ষিণ করবে। এছাড়া নির্দিষ্ট দিনে গাড়িটি বিভিন্ন স্কুল ক্যাম্পাসে অবস্থান করবে যাতে শিক্ষার্থীরা সহজেই বই সংগ্রহ করতে পারে।

গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বই পড়ার সংস্কৃতিকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page