১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

ফরিদপুরে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে সালথা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মো: আকমত (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ধৃত আসামী গত ১ অক্টোবরে সকাল ১০টার সময় ভিকটিম তার মেয়েকে কাঠিয়ারগট্টি প্রাথমিক বিদ্যালয় দিয়ে বাড়ী ফেরার পথে ঘটনাস্থল ফরিদপুর জেলার সালথা থানাধীন কাঠিয়ারগট্টি সাকিনস্থ রাহেন মাস্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওতপেতে থাকা ধৃত আসামী ও তার অপর ৪/৫ সহযোগী আসামী জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।এরপর ভিকটিমকে ঘোড়াদহ সাকিনস্থ ধৃত আসামীর ভগ্নিপতির বাড়ীতে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে ধৃত আসামী ভিকটিমকে ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এ সংক্রান্তে বিজ্ঞ কোর্টের আদেশে ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০১, তারিখ- ০৩/১১/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১) মুলে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর হইতেই ধৃত আসামী আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ আনুমানিক ০০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ করে ধর্ষণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী মোঃ আকমত (৩২), পিতা- মোঃ করিম, সাং- কালাইর, থানা- সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ধর্ষণ মামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page