২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফরিদপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র অন্তর হত্যা মামলায় তিন জনের ফাঁসী,তিন জনের যাবজ্জীবন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার চাঞ্চল্যকর স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তর (১৫) হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও আরো তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।এতে মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামিদের অন্য ধারায় যাবজ্জীবন এবং এক লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তিন আসামিদের একটি ধারায় ১৪ বছরের এবং অপর একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন,নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদি গ্রামের মাহাবুব আলম (৩৬), পিপরুল গ্রামের কামাল মাতুবর (৩২) ও দক্ষিণ বিলনালিয়া গ্রামের খোকন মাতুব্বর (৪৮)।এ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন,তালমা ইউনিয়নের পাগলপাড়া গ্রামের আশরাফ শেখ (৩৪) ও তাঁর ভাই আজিজুল শেখ (৩২)এবং দক্ষিণ বিলনালিয়া গ্রামের সুজন মাতুব্বর (৩৬)।পাশাপাশি তাদের সকলকে এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।রায় ঘোষণার সময় আজিজুল শেখ ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।মামলা সূত্রে জানা গেছে,২০১৮ সালের ৭ জুন রাতে তারাবির নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হওয়ার পরে অপহরণ করা হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া গ্রামের গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতুব্বর অন্তরকে।পরেরদিন এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি নিখোঁজ জিডি করেন।ওই রাতেই অন্তরের মা জান্নাতির মোবাইলে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।১৪ জুন পুলিশের উপস্থিতিতে একটি ইরিব্লকের মেশিনঘরে টাকা রেখে অপহরণকারীদের নগদ ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। ১৫ জুন অন্তরের মা ১৬ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় অপহরণ মামলা করেন।এরপর ২২ জুন ফরিদপুর প্রেসক্লাবে অন্তরের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে। পরেরদিন বিভিন্ন পত্রিকায় এ খবর ছবি সহপ্রকাশের পর ২৪ জুন পুলিশ মুক্তিপণ দাবিকৃত মোবাইলের মালিক মাহবু্ব আলম ও তার ভাই জুবায়ের বেপারিকে গ্রেফতার করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২৬ জুন রাতে পুলিশ তালমার একটি চক এলাকার খাল পাড় থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আলাউদ্দিন মাতুব্বর অন্তরের লাশ উদ্ধার করে।২০১৮ সালের ২৫ অক্টোবর নগরকান্দা থানার এসআই নিখিল চন্দ্র অধিকারী ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।রায়ের প্রতিক্রিয়া জানিয়ে নিহত অন্তরের মা জান্নাতি বেগম আবেগে বাকরুদ্ধ হয়ে যান। তিনি বলেন,সন্তানের হত্যাকারীদের ফাঁসির আদেশ দেয়ায় আমি সন্তুষ্ট। আমি চাই এই রায় অবিলম্বে কার্যকর করা হোক।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান,দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে মামলার রায় ঘোষণা করা হলো।এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।আসামি পক্ষের আইনজীবী অনিমেষ রায় ও বিমল তুলশিয়ান বলেন,এ রায়ে তারা সন্তুষ্ট নন।তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
২৭ মার্চ ২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি
চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি
সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন
ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি

You cannot copy content of this page