২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ফরিদপুরের সালথায় চুরি হওয়া লাশ সদৃশ্য কঙ্কাল উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি কাফনের কাপড়ে পেঁচানো লাশ সদৃশ্য বস্তাবন্দি দুটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি থেকে দুইটি লাশের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী মোছা: হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫)।জানা যায়, মৃত হাবিবা ও ইদ্রিস ৩/৪ মাস পূর্বে মারা যায়। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা লাশ দুটি সকলের অগচরে চুরি করে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাশ দুটিকে গোয়ালপাড়া কবর স্থান হতে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে বস্তা ভর্তি লাশকে কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এছাড়াও গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায় কবর হতে আরও দুটি লাশ উধাও হয়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার চার্জ অফিসার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ সদৃশ্য দুটি কঙ্কাল উদ্ধার করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page