১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
আন্তর্জাতিক:
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
     
             

ফরিদপুরের ভাংগায় রাস্তার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট থেকে বিশ্বরোড সংযোগ সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ২ কোটি ৫০ হাজার টাকা প্রকল্প ব্যায়ে সড়কের ৩ কিলোমিটার এস,বি,বি রাস্তায় নতুন করে পাকার কাজ করছেন লিপু এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই অনিয়ম করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় খনন করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ভরাট করেন।ভিজে কাঁদা – মাটি মিশ্রিত বালু ফেলে ভরাট করে। কিছুদিন যেতে না যেতেই রাস্তার ইট ভাঙ্গা খোয়া ও বালু মিশিয়ে রাস্তায় দিয়ে কাজ শুরু করে।

সেখানে গিয়ে দেখা যায় বালুর পরিমাণ বেশি তাতে নাম মাত্র খোয়া মিশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং তার উপর সেই পুরাতন ইট ভাঙ্গা খোয়া ময়লা আবর্জনা মিশ্রিত তড়িঘড়ি করে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা।একাজের দেখবাল করা এস, ও আলিমুজ্জামান থাকলেও কাজের স্থানে দেখা যায়নি ভাংগা উপজেলা প্রকৌশল দপ্তরের কোন কর্মকর্তা কর্মচারিকে।রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা ও খোয়া কম দিয়ে কাজ করার বিষয় লিপু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী বেলায়েত হোসেন বলেন কাজ ভালো কি মন্দ দেখার অফিসের লোকজন আছে আপনাদের কাছে হিসাব দিতে হবেনা।ভাংগা উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর উপ সহকারী মোঃ মফিজুর রহমান বলেন, ভাই আপনারা সাংবাদিক কাজে অনিয়ম হলে লিখবেন স্বাভাবিক কিন্তু এই রাস্তার কাজের বিষয় কিছু লিখবেন না। আপনারা ঠিকাদারের সাথে একটু যোগাযোগ করেন।রাস্তায় কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের মান খারাপ হওয়ায় এলাকার মানুষের মাজে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। রাস্তায় ঠিকাদারের নিম্নমানের কাজ করায় টেকসই উন্নয়ন ব্যহত হচ্ছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page