৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ফরিদপুরের নগরকান্দায় বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দূরতা হাটি গ্রামে মৃত আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আলমগীর মোল্লা উপজেলার রসুলপুর বাজারে ৩ বছর ধরে বিকাশ ও মোবাইল রিচার্জের দোকান করে ব্যবসা করে আসছে।নিহতের ভাই আমিনুল ইসলাম বলেন,৩০ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় আমার ভাই আলমগীর মোল্লা  তার স্ত্রী রাহিমাকে বলে বাড়ি থেকে বের হয়ে রাতেঁ বাড়িতে না ফেরায় ও তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় নগরকান্দা থানায় একটা জিডি করা হয়েছে ।৩১ আগস্ট শনিবার সকাল অনুমান ১১ টার সময় মোবাইলে আলমগীরের গলাকাটা ছবি সহ  এলাকার মানুষ দেখতে পেয়ে  আমাদের জানায়। আমরা খোজ নিয়ে জানতে পারি আমার ভাই আলমগীর এর গলাকাটা লাশ রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের আশপাশের এলাকা থেকে গোয়াালন্দ থানা পুলিশ উদ্ধার করে।এই সময়ের মধ্যে রসুলপুর বাজারে গিয়ে জানতে পারিি সে একটি অটোগাড়িতে চড়ে  তালমার দিকে গেছে।বাড়ি ও বাজারের লোকজনদের কাছে জানতে পারি আমার ভাই আলমগীর মোল্লার সাথে পার্শ্ববর্তী সালথা  উপজেলার গট্রি ইউনিয়নের চন্দ্র পাড়া গ্রামের ইউনুস ওরফে ইনু খন্দকারের মেয়ে জামাতা হারন মোল্লার সাথে বন্ধুত্ব।হারনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামে তার পিতার নাম মোনতাজ আলী মোল্লা।হারনের স্ত্রী চামিলি বেগম বলেন ঘটনার দিন সকাল ৯ টার সময় আমার স্বামী আমার বাবার বাড়ি চন্দ্রপাড়া থেকে বের হয়ে কোথায় গেছে জানিনা তার ফোন বন্ধ রয়েছে। মোবাইলে পরিচয় হয়ে পারিবারিক ভাবে বিয়ে হয় দুটি কন্যা সন্তান রয়েছে পরে জানতে পারি সে আমার আগে মধুখালী একটা বিয়ে করেছে।পোস্টমর্টেম শেষে শনিবার রাত ৮ টায় লাশ বাড়িতে এনে দাফন সম্পুর্ন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page