২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফরিদপুরের নগরকান্দায় বিশ্বরোডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত- ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ২৬ জুন বুধবার সকাল অনুমান ১০ টার সময় ঢাকা – খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার গজারিয়া মোড়ের পাশে ঢাকা থেকে মুকসুদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস স্বাধীন পরিবহন  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা আহত হয় এবং বাসের সুপারভাইজার  ঘটনাস্থলে মারা যান।নিহতের নাম মো. রাজন ব্যাপারী (৩০)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার দক্ষিণ বড় পাউলদিয়া গ্রামের মো. নুরুল হক ব্যাপারী ছেলে।রাজন ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ,ভাঙ্গা হাইওয়ে পুলিশ,নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধারসহ আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন,‘ঢাকা থেকে যাত্রী নিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস মুকসুদপুর যাচ্ছিল।পথে গজারিয়া এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।নগরকান্দা ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আর নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন,‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মিজানুর রহমান 

০১৮৩২১১৯৬৭৭

২৬ জুন ২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page