১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

ফরিদপুরের নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিরপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা-জয়বাংলা সড়কের নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া এলাকায় একটি নতুন আরসিসি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করছেন ভাই ভাই কনট্রাকশনের ঠিকাদার আবুল বাশার।

ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ভেকু মেশিন দিয়ে ব্রিজের নিচের কাদামাটি দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলমান থাকলেও দেখার যেনো কেউ নেই।
এ অনিয়ম স্থানীয়রা উপজেলা প্রকৌশলীকে জানালে, তারাও কোনো পদক্ষেপ না নেওয়ায়, ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, নগরকান্দা-জয়বাংলা সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, নসিমন, ইজিবাইকসহ শতশত যানবাহন চলাচল করে। এই সড়কে নিম্নমানের ব্রিজ ও পাকা সড়ক নির্মাণ করা হলে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই মানুষের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে, নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা উচিৎ। এছাড়া, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া প্রয়োজন।
স্থানীয় এক বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, আমি নিয়মিত এই সড়কপথে চলাচল করার সময় দেখেছি, ঠিকাদার ব্রিজের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করছেন। এ বিষয়ে সংশ্লীষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও, কোনো সমাধান পাচ্ছি না। যা খুবই দুঃজনক।নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ঠিকাদার কাদামাটি দিয়ে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করেছে। এছাড়া নির্মাণকাজের জন্য সেখানে নিম্নমানের ইটের খোয়া আনা হয়েছে। আমি বিষয়টি জানার পর, ঠিকাদারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। ঠিকাদার জানিয়েছে, তিনি নিম্নমানের ইটের খোয়া এবং মাটি সরিয়ে নিয়ে যাবে।এ ব্যাপারে ঠিকাদার আবুল বাশার বলেন, ব্রিজের সংযোগ সড়কের মাটি সরিয়ে বালু দেওয়া হবে এবং নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নেওয়া হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page