২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ফরিদপুরের নগরকান্দায় পরকীয়ার জেরে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ে মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জালাল মাতুব্বর।
জানাগেছে ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে।গত শুক্রবার লস্করপুর গ্রামের সামাদ শেখের প্রবাসী ছেলে রনি শেখের স্ত্রী জামেলা বেগমের বসত ঘরে প্রবেসের সময় স্থানীয়রা ধরে মারপিট করলে গুরুতর আহত হয় জালাল মাতুব্বর।এ সময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জালাল মাতুব্বর একই ইউনিয়নের শাকরাইল গ্রামের মোতালেব মাতুব্বরের ছেলে।সে এলাকায় আরো এরকম ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান।জালাল মাতুব্বরের সাথে জামেলার দীর্ঘ দিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছে। এর আগেও একই ধরনের ঘটনায় জালালকে ২৫ হাজার টাকা জরিমানা করে জামেলাকে প্রদান করে স্থানীয় মাতুব্বররা। তারপরেও থামেনি তাদের অনৈতিক সম্পর্ক। লোকচোখের আড়ালেই চলে তাদের এ অপকর্ম।

তারই ধারায় গত শুক্রবার গভীর রাতে জামেলার ঘরে ঢোকার চেষ্টা কালে স্থানীয়রা জালালকে হাতে নাতে ধরার সময় জালাল দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন লোকজন জালালকে ধরে উত্তম মাধ্যম দিলে সে গুরুতর ভাবে আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জামেলার শশুর শেখ সামাদ বলেন, এর আগেও আমার ছেলের বউ জামেলার সাথেই এই জালালের অপকর্ম ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা করে শালিসের মাধ্যমে। সেই টাকাও জামেলাকে দেওয়া হয়। এরপরেও থামেনাই ওদের কুকর্ম।এই ঘটনার সময় আমার আরেক ছেলে জনির পা গ্রামবাসীর বারির আঘাতে ভেঙে গেছে।এব্যাপারে জামেলা এ ঘটনা অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। জালালের সাথে আমার কোন পরকীয়া নাই।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page