২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আফছানা আক্তার,কুমিল্লা প্রতিনিধি >>>গত ০৭ সেপ্হটেম্বর ২০২৪ইং বৃস্পতিবার অফিসকক্ষে ধূমপান ও ছাত্রীদের অস্ত্র দেখিয়ে উত্তপ্ত করা, ঘুষ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগের দায়ে বরুড়া উপজেলার বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা এই মানববন্ধন শুরু করলে তা ধীরে ধীরে আন্দোলনে রূপ নেয় । সে সময় প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা জানিয়ে তার পদত্যাগ এবং শাস্তির দাবী জানান তারা। অভিযোগে শিক্ষার্থীরা তার ঘুষ বাণিজ্যের চিত্র তুলে ধরেন এবং তারা জানান এসএসসি পরীক্ষার ফরম পূরণেও অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করেন, তা দিতে অপারগতা প্রকাশ করলে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা ও করেছেন বিভিন্ন সময়। এছাড়াও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকে হাজিরা খাতায় গায়েবী স্বাক্ষরের কথাও জানান শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু ছাত্রী ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হারানির অভিযোগও করেন। এর প্রতিবাদে সকাল থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন কার্যক্রম চলাকালীন তা প্রতিহত করতে প্রধান শিক্ষকের লালিত বহিরাগত কিছু সন্ত্রাসী বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এতে কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহেদ আলম। বহিরাগতদের একটি খসড়া উল্লেখ করে জানান বিদ্যালয়ের সাবেক কমিটির সদস্য স্থানীয় সেলিম মেম্বার, লুৎফর রহমান, মিজান মোল্লা, মোজাম্মেল হক সহ তাদের একটি দল হঠাৎ করেই বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। আহত শিক্ষার্থীদের আক্রমণ করা বহিরাগতদের তালিকা সহ তাদের সকল দাবি দাওয়া মেনে নিয়ে এক সপ্তাহের একটি তদন্ত কমিটির নিমিত্তে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনি পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দেন । পড়ালেখার মান এবং পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে প্রত্যেককে শ্রেণীকক্ষে অবস্থান করতে অনুরোধ করেন তিনি। সত্যতা যাচাইয়ের জন্য ইংরেজি শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগের সুনিশ্চিত তথ্য পাওয়া না গেলেও প্রধান শিক্ষক নিজেই তার ভুলত্রুটির কথা স্বীকার করেছেন। স্থানীয় এলাকাবাসীর বিশ্বাস উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে খুব দ্রুত বিদ্যালয়ে আবার শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

You cannot copy content of this page