৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

প্রথমবারের মতো মণিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ ইভিএমে আগ্রহ নেই-আস্থা নেই!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি মণিরামপুর (যশোর)>>

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রথমবারের মতো এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোটারদের প্রত্যক্ষ উপস্থিতিতে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রযুক্তি নির্ভর ইভিএমে ভোট গ্রহণ নিয়ে তাই প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা ধরনের বিরুপ মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ প্রার্থী ও ভোটারদের মধ্যে ইভিএমে তেমন আগ্রহ নেই! নেই তেমন একটা আস্থা। পছন্দের প্রার্থীকে ভোট দিলে ভোটটি সঠিকভাবে কাউন্ট হবে কিনা সেটা নিয়ে ভোটারদের মধ্যে সংশয় কাজ করছে। নির্বাচন কমিশন ইভিএমের মধ্যেমে ভোট প্রদানের বিষয়ে ভোটারদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন কিন্তু বেশিরভাগ ভোটার প্রশিক্ষণ নিতে আগ্রহী নন। অধিকাংশ ভোটার ইভিএমে আগ্রহী নহে বলে খোঁজ খবর নিয়ে জানা গেছে। সরেজমিন হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থী ও ভোটারদের সাথে কথা বলে ইভিএমে ভোট প্রদানে আগ্রহী নহে অধিকাংশরা এমনটি জানা গেছে। ভোটারদের মধ্যে ইভিএমে তেমন একটা আস্থা নেই বলেও জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কলেজ শিক্ষক মশিয়ার রহমান(৫৬), মিজানুর রহমান(৪২), জাহাঙ্গীর হোসেন (৪০), জাকির হোসেন(৩৫), ফরাদ হোসেন(৭৪), হরিহরনগর গ্রামের মনিরুল ইসলাম(২৮), সালামতপুর গ্রামের ছদর উদ্দীন(৭০), শৈলি গ্রামের শাজাহান(৪৫), মদনপুর গ্রামের হযরত আলী( ৭৫), মুয়াজ্জিন রেজাউল(৬৫), নুর ইসলাম(৭৪),ইস্রাফিল( ৫০), শিল্পী খাতুন(৪০), খুর্শিদা খাতুন(৪৫), হামিদা খাতুন( (৪০), খাটুরা গ্রামের হাসেম আলী(৬৫), নজরুল মাষ্টার( ৪২), মধুপুর গ্রামের কুরবান আলী( ৫৮), রিজাউল (৪৫), কোলা গ্রামের রিজাউল (৫৫) ও খাটুরা গ্রামের সাধারণ মেম্বর প্রার্থী আলিকদরের সাথে ইভিএমে ভোট নিয়ে কথা হয়। এ ছাড়া কথা হয় মদনপুর গ্রামের বার বার নির্বাচিত ইউপি সদস্য ও আসন্ন নির্বাচনে সদস্য পদপ্রার্থী ডাঃ মুনছুর আলীর সাথে। কথা হয় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ তরিকুল ইসলামের সাথে (মোটরসাইকেল)। চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বাদে আমরা তিন প্রার্থী গ্রাম পর্যায়ে ইভিএমে ভোট দিতে ভোটারা স্বাচ্ছন্দবোধ করবে না জেনেই আগে ভাগে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। কিন্ত সেটা আমলে নেয়া হয়নি। ইভিএমে ভোট গ্রহণ বহাল রাখায় অগত্যা মেনে নিয়ে ভোট করছি। মদনপুর গ্রামের তিনবারের ইউপি সদস্য ও সদস্য প্রার্থী ডাঃ মুনছুর আলী বলেন, আমার প্রতিদ্বন্ধী অপর তিন প্রার্থী যে ভোট পাবে আমি তাদের চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবো। এবার ইভিএমে ভোট হচ্ছে তাই তৃণমূলের বিএনপি’র এই কর্মী ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মদনপুর গ্রামের রেজাউল মুয়াজ্জিন বলেন, আমি যাকে ভোট দিবো সেই প্রার্থীর ফলাফলে ভোটটি কাউন্ট হবে কিনা নিশ্চিত হতে পারছি না। সালামতপুরের প্রবীণ কৃষক ছদর উদ্দিন (৭০) বলেন, ইভিএমে ভোট আমার পূর্বপুরুষের কেউ দেয়নি। ইভিএম একেবারে তার অপছন্দের। এর প্রতি কোন আস্থা নেই। এনায়েতপুর গ্রামের মিজানুর রহমান (৪২) বলেন, আমার গ্রামে প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন অংশ নিয়েছে। বেশিরভাগ ট্রেনিং নেয়নি। অধিকাংশ ভোটারের ইভিএমের প্রতি কোন আগ্রহ নেই । আস্থা ও নেই অধিকাংশের। অন্যদিকে খাটুরা ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আলিকদর বলেন, নতুন পদ্ধতিতে ভোট দিতে তার এলাকার ভোটারকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ভোটার বেশ আগ্রহী বলে তিনি জানান। পক্ষান্তরে গত ২৭ জুন হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তেন মতবিনিময় কালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ)বলেন, ইভিএম সচ্ছতার প্রতীক। ভোট ডাকাতি ঠেকাতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ইভিএমে। হরিহরনগর ইউনিয়নের ভোট হবে একটি মাইলফলক। প্রশাসনের জাল ভেদ করে কোন প্রকার অনিয়মের সুযোগ নির্বাচনে থাকবে না বলে তিনি দৃঢ়চিত্রে ঘোষণা দেন।উল্লেখ্য, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচনে ২১হাজার ২২৬ জন ভোটার প্রথমবারে মতো ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page