৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক পৌর প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ জন ছাত্রছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন মেয়র নাদের বখত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের আরফিন নগরস্থ বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক পৌর প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ জন ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এনজিও সংস্থা আরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকারের সঞ্চালনায় স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেযর নাদের বখত।এ সময় উপস্থিত ছিলেন,পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা সন্তোষ কুমার দাস,সাবেক পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম,সমাজসেবক মোঃ মোস্তফা মিয়া,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস,মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম,সহকারী শিক্ষিকা কৃষ্ণা রানী দাস প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,১৯৯৪ সালে এই পৌরসভার প্রয়াত চেয়ারম্যান কবি মমিনুল মউজুদ্দিন এই পৌর শহরে ৬টি পৌর-প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছিলেন এবং পরবর্তীতে আমার আপন বড়ভাই এই পৌরসভার জননন্দিত প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুল এই বিদ্যালয়গুলোকে শিক্ষার প্রসারে ব্যাপক কার্যক্রম শুরু করলে ও তার আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম কিছুদিন ব্যাহত হয়।তিনি মেয়র নির্বাচিত হয়ে আসার পর এই ছয়টি পৌর প্রাথমিক বিদ্যালয়ে এই শহরের অসহায়,গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই পূনরায় এই ছয়টি বিদ্যালয় জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ,আরফিন নগরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক পৌর বিদ্যালয়,বড়পাড়া আব্দুর রহমান বিদ্যালয়,হাজি আবিদ উল্ল্যাহ বিদ্যালয়,মোহাম্মদপুর পৌর বিদ্যালয় ও আদর্শ শিশু শিক্ষা নিকেতনে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া হচ্ছে। বর্তমানে এই ছয়টি বিদ্যালয়ে ৪৮ জন শিক্ষক শিক্ষিকা দ্বারা মোট ৮৫১জন ছাত্রছাত্রীদের ফ্রিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যদিও শিক্ষক শিক্ষিকাদের বেতনভাতা কিন্তু পৌরসভার ফান্ড থেকে প্রতিমাসে দেয়া হয়ে থাকে।তিনি আরো বলেন এই পৌরসভায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোন ছেলেমেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেইদিকে সবাইকে খেয়াল রাখার পাশাপাশি এই পৌর চত্বরে একটি মিনি ক্লিনিক স্থাপন করা হয়েছে।এখানে প্রসূতি মায়েরা এসে যেন ফ্রি মেডিকেল চেকাপ করাতে পারবেন সেই ব্যবস্তা করে রাখা হয়েছে।তিনি এই পৌরসভাকে জনবান্ধব একটি পৌরসভা গড়ে তুলতে দলমত নির্বিশেষে পৌরবাসির সকলের সহযোগিতা কামনা করেন।এর আগে আরো দুটি বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে এবং বাকি স্কুলগুলোতে ও পর্যায়ক্রমে স্কুল ড্রেস বিতরণের আশ্বাস প্রদান করেন তিনি। পরে উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মেয়র নাদের বখত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page