১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

পেকুয়া ধরা’র জনসমাবেশে লবণ,পান,মৎস্য ও পর্যটন শিল্প রক্ষায় কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ সকল অপরিকল্পিত শিল্পায়ন বন্ধের দাবিতে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে লবণ, পান, মৎস্য ও পর্যটন শিল্প রক্ষায় কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ সকল অপরিকল্পিত ও দূষণ সৃষ্টিকারী শিল্পায়ন বন্ধের দাবিতে কক্সবাজারের পেকুয়া কবির আহমেদ বাজার ওয়াপদা চত্বরে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল ৩টায় ধরা পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে এবং সাংবাদিক জালাল ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধরা-এর কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধরা- কক্সবাজারের আহ্বায়ক ও কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী; সদস্য সচিব সাংবাদিক ফরিদুল আলম শাহীন, চুনতি রক্ষায় আমরা এর আহবায়ক সানজিদা রহমান, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক।বক্তব্য রাখেন চট্রগ্রাম ইয়ুত ফাউন্ডেশনের সভাপতি মোসলেম উদ্দিন আজাদ, সমাজকর্মী এম আজম উদ্দিন, ইয়াছিন আরাফাত, হারুণর রশিদ,ওসমান, আতাউল ইসলাম, জামাল উদ্দিন, লবণচাষী আবদুল হালিম,লবণচাষী শফিউল আলম,মাওলানা রুহুল কাদের ও নাজেম, নাজেম উদ্দিন প্রমুখ। পেকুয়ার সমাজসেবী ইকবাল হোসাইন প্রমুখ।জনসমাবেশে মহেশখালীর পরিবেশকর্মী সাংবাদিক আবু বক্কর,সাংবাদিক আলা উদ্দিন আলোসহ,পেকুয়ার কর্মরত সাংবাদিক, ধরা এবং পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-মাতারবাড়ি এলাকার নেতৃবৃন্দ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ এই কর্মসূচিতে
প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, কক্সবাজার জেলা শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের জন্য পরিচিত ও গুরুত্বপূর্ণ। সুতরাং এ জনপদের মানুষের জীবন-মান উন্নয়নে সরকারকে গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে এ অঞ্চলের লবণ চাষীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লবণের ন্যায্যমূল্য কমপক্ষে ৫শত টাকা করতে হবে। অন্যথায় কক্সবাজারের লবণচাষীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।তিনি আরো বলেন,কক্সবাজার ও আশপাশের লবণ ও লবণ চাষীদের বাঁচাতে কয়লা কারখানাসহ পরিবেশ দূষণকারী শিল্প কারখানা বন্ধ করুন। লবণ শিল্পজাত পণ্য নয়, অবিলম্বে একে কৃষি পণ্য হিসাবে ঘোষণা করুন। এটা ধান ও তরকারির দেশ; তাই লবণ বাংলাদেশের জন্য একটি প্রধান খাদ্য এবং কৌশলগত পণ্য। দয়া করে এটি আমদানি করবেন না।চুনতি রক্ষায় আমরা আন্দোলনের আহ্বায়ক সানজিদা রহমান বলেন কক্সবাজার জেলার পর্যটন রক্ষার নামে শত শত পাহাড়ের বুক চিড়ে ৭ লক্ষ গাছ কেটে যে উন্নয়নের নামে রেললাইন করা হয়েছে তা আমাদের এখন গলার কাটা। তারা রেললাইন দিয়ে আমাদের বণ্য প্রাণী ধ্বংস ও সাধারণ মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে মারার মরণ ফাঁদ তৈরি করছে, আমরা এমন উন্নয়ন চাই না, যে উন্নয়নে আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা পায় তেমন উন্নয়ন চাই।
উজানটিয়া ইউনিয়নের দীর্ঘদিন জনগণের ন্যায্য অধিকার নিয়ে কাজ করা লবণ চাষীর প্রতিনিধি এম.আজম উদ্দীন বলেন আমার ইউনিয়নের অধিকাংশ মানুষ লবণ চাষী তাদের অধিকার বলতে কিছু নাই, তারা আজ দিশেহারা লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের পক্ষে কথা বলার কোন লোক নাই। আমরা অধিকার আদায়ের জন্য দরকার হলে এই আন্দোলন আরও বেগবান করব।ইয়ুথ এ্যাকশন বাংলাদেশের চেয়ারম্যান সাংবাদিক মুসলিম আজাদ বলেন,লবণ চাষীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাদের সন্তানেরা আজ শিক্ষা বঞ্চিত,নানা রোগে ভুগলেও যথাযথ চিকিৎসা করাতে তারা ব্যর্থ। লবণ চাষীদেরকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হয়। সরকারের কাছে তাদের ন্যায্য এবং মৌলিক দাবী লবণের ন্যায্যা মূল্য নির্ধারণ করে সকল লবণচাষীদের সরকারি ভাবে তালিকাভূক্ত করে প্রণোদনার আওতায় নিয়ে আসা হউক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার
বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী
পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের
কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page