২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পেকুয়া থানায় সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম,আটক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় এবার থানায় সালিশি বৈঠকে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সকাল ১২ টার সময় পেকুয়া থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল মান্নান মিশু (৩৯)। তিনি উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়ার বীর মুক্তিযোদ্ধা আবদুল অঁদুদ এর ছেলে। তিনি মুঠোফোন কোম্পানি ‘রবি’ এর আঞ্চলিক ব্যবস্থাপক বলে জানাগেছে। আটক ব্যক্তির নাম শাহাব উদ্দিন (৪৫)। তিনি একই এলাকার হাজী দৌলত এর ছেলে।আহত ব্যক্তিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।প্ত্ক্ষদর্শীরা জানান টইটংয়ের পশ্চিম সোনাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল অঁদুদ ও তার নিকট আত্মীয় শাহাব উদ্দিন গংদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে পেকুয়া থানায় আবদুল অঁদুদ বাদী হয়ে শাহাব উদ্দিন সহ ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ঘটনার দিন সকালে পেকুয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া দুপক্ষকে নিয়ে থানার নারী-শিশু সহায়তা কক্ষে বৈঠক করেন। বৈঠকে দুপক্ষের সিদ্ধান্ত অমিমাংসিত হওয়ায় ফের আগামী ১১ এপ্রিল পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বৈঠক শেষে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে শাহাব উদ্দিন গং চড়াও হয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল অঁদুদ এর ছেলে আবদুল মান্নান মিশুকে মারধর করে। এসময় নাকে ঘুষি মেয়ে রক্তাক্ত জখম করে।আহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল অঁদুদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় দুপক্ষের বৈঠক হয়। বৈঠক শেষ করে বের হওয়ার সময় আমার ছেলেকে অতর্কিতভাবে হামলা করেছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে।টইটং ইউপি’র সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে আমিও বৈঠকে ছিলাম। এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে। তবে বিরোধ নিষ্পত্তি হয়নি। একপক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে।পেকুয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া জানান, একটি জিডির তদন্তের জন্য দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসছিলাম। থানার বাহিরে তাঁরা মারপিট করছে। একজনকে আটক করা হয়েছে।পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহবুল আলম জানান, আবদুল মান্নানকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর নাকের আঘাত গুরুতর।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জায়গার বিরোধে দুপক্ষের বৈঠক শেষে তারা মারপিট করেছে। পুলিশ একজনকে আটক করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এম রকীব উর রাজা বলেন, এ বিষয়ে আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি আমি খতিয়ে দেখতেছি। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page