১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় ধ্বসে যাওয়া সড়ক ট্রাকের ভারে বিচ্ছিন্ন, জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া কাটাফাঁড়ি ব্রীজ হতে উজানটিয়া করিমদাদ মিয়া চৌধুরী জেটিঘাট সড়কের ধ্বসে যাওয়া অংশ ট্রাকের ভারে বিচ্ছিন্ন হওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয়। সড়কের মগনামার ধারিয়াখালী, রূপাই খাল সোনালী বাজার স্লুইসগেইটসহ ৪ অংশে ধ্বসে গেছে। ধ্বসে যাওয়া রূপাইখালের অংশে ট্রাকের ভারে আরো ধেবে গিয়ে পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সর্বশেষ মঙ্গলবার দুপুরে ধ্বসে যাওয়া অংশটি ট্রাকের ভারে আরো ধেবে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ধারিয়া খালী,দরদরি ঘোনা,কুমপাড়া মগঘোনার লবণ মাঠ ও বসতবাড়ি তলিয়ে যাবে রাতের জোয়ারের পানিতে। এমনকি সামনে ঈদ উপলক্ষে কেনাকাটায় সাধারণ মানুষ এক দূর্বিসহ দূর্ভোগে পতিত হল। এটি ত্বরিৎ গতিতে সংষ্কার করা না হলে নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের অর্থনীতিতে।
স্থানীয় সমাজকর্মী ও প্রবাসী তওহিদুল ইসলাম বলেন, দুই ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়ক। এটি দ্রুত সংষ্কার করা না হলে প্রায় ৫ হাজার একর লবণ মাঠ ও বসবাড়ি পানিতে তলিয়ে যাবে। ফলে অবর্ণনীয় দূর্ভোগে পড়বে এ দু ইউনিয়নের মানুষ। ফিকে হয়ে যাবে ঈদ আনন্দ।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি)’র প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন,ঝুঁকিপূর্ণ স্থানে কালভার্ট স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপাততঃ পানি আটকানোর কাজ দ্রুত শুরু করার জন্য মগনামা ইউনিয়ন পরিষদকে দায়ীত্ব দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন, ভাঙ্গন অংশ দ্রুত সংষ্কার করার জন্য এল জি ই ডি প্রকৌশলীকে নির্দেশনা দেয়া হয়েছে। আশাকরি দ্রুত মাটি ভরাটের মাধ্যমে সংযোগ স্থাপন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page