৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পেকুয়ায় দু-শো বছর পর পুণঃখনন হচ্ছে কহল খালী খাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা >>> দীর্ঘ প্রায় দু-শো বছর পর পুনঃখনন করা হচ্ছে কক্সবাজারের পেকুয়ায় কহল খালী খাল। প্রতিনিয়ত ফেলে দেয়া আবর্জনায় খালটি ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে। পেকুয়ার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) ঘেঁষে খালটির অবস্থান। পেকুয়া বাজারের পশ্চিম অংশে ভোলা খালে পাউবোর স্লুইচ গেট হয়ে পেকুয়া বাজার ঘেঁষে খালটি নুইন্যামুইন্যা ব্রীজে হয়ে মাতামুহুরূী খালে গিয়ে মিশেছে। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য খালটির প্রায় এক কিলোমিটারের অধিক ভরাট হয়ে গেছে। এ খালটির পুনঃ খননের বিষয়ে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সংবাদকর্মীরা বেশ কয়েকবার সচিত্র সংবাদ প্রকাশ করেছিল। অবশেষে পুনঃ খননের উদ্যোগ নেয়ায় স্থানীয়রাসহ কৃষকদের মাঝে উচ্ছাস দেখা গেছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভূল করেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, গত ১ জানুয়ারী পেকুয়া কহল খালী খালের খনন কাজ শুরু হয়েছে। দাতা সংস্থা (ডব্লিওএফও) অর্থায়নে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে পেকুয়া বাজার জেনারেল হাসপাতাল থেকে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স পর্যন্ত ১৮৫০ মিটার খাল খনন করা হচ্ছে। ৯ ফুট গভীরতা খালের খনন কাজে একশতজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। প্রতিজন শ্রমিক পাঁচশত টাকা মজুরিতে পঞ্চাশ দিন খনন কাজ চালিয়ে যাবেন। এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কহল খালী খালের খনন কাজ বাস্তবায়ন করছেন।
এ ব্যাপারে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রকৌশলী হোসনে মুবারক আরমান বলেন,গত ১ জানুয়ারী থেকে খনন কাজ শুরু হয়েছে। দৈনিক একশতজন শ্রমিক কাজে নিয়োজিত আছে। কাজের উপকরণ হিসেবে বিনামূল্যে শ্রমিকদের পোশাক, হাত মৌজা, জুতা, ময়লা টানার হাতল দেওয়া হয়েছে। এছাড়া কাজের সময় কোন শ্রমিক আহত হলে আহত শ্রমিকের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে।
আরো জানা যায়, কহলখালী খালটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ প্রবাহমান খাল। ১৯৩১:সালে বৃটিশ সরকার খালটি খনন করেছিল। এটির অবস্থান এক সময় পেকুয়া বাজার ঘেঁষে ভোলাখালে গিয়ে মিলিত হয়েছে। কালের পরিক্রমায় বর্তমানে খালটি পেকুয়া বাজারের মাঝামাঝি অংশে। খালের দু পাড়ে গড়ে উঠেছে একাধিক বহুতল বাণিজ্যিক আবাসিক ভবন, শপিংমল ও একাধিক হাসপাতাল। এছাড়া থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ক্রীড়া কমপ্লেক্স, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সেবামুলক প্রতিষ্ঠানের মধ্যবর্তী খালটির অবস্থান।
স্থানীয় বীরমুক্তির‍্যোদ্ধা ও সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান এড, কামাল হোসেন বলেন,এক সময় কহল খালী খালে প্রবল স্রোত ছিল। জোয়ার-ভাটা এখালে নৌকা সাম্পানে বহন করে সওদা নিত বিভিন্ন ইউনিয়নের অধিবাসীরা। দীর্ঘ সময়কাল খনন না করায় এটি ময়লা আবর্জনা ফেলার কারণে মরাখালে পরিণত হয়েছে। আশা করছি এ খননের ফলে খালটি আগের চেনা যৌবনে ফিরে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান,জনগুরুত্বপূর্ণ এ খালটি দীর্ঘ সময় যাবত সংষ্কার কিংবা পুনহ খনন করা হয়নি। স্থানীয় কৃষকদের চাষের সুবিধার্থে এবং পানি নিঃস্কাশনের জন্য এ খালটি পুনঃ খননের উদ্দেশ্যে এনজিও সংস্থা (রিক) এর আর্থিক সহায়তায় এ পুনঃ খননের কাজ চালানো হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page