৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পেকুয়ায় কৃষকদের মাঝে সার,বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি>>> কক্সবাজারের পেকুয়ায় আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপ-কৃষি কর্মকর্তা,সুবিধা ভোগী প্রান্তিক কৃষকেরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ভুট্টা, উফশী সবজি, হাইব্রিড সবজি,সরিষা, পেলন,চীনা বাদামসহ শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ,সার ও অর্থ সহায়তা প্রদান করা হয়।প্রান্তিক কৃষক নজরুল ইসলাম বলেন,সরকার বিনামূল্যে সার,বীজ ও অর্থ সহায়তা দিয়ে কৃষি কাজে আমাদের উৎসাহ যোগাচ্ছেন।আমরা ধান চাষের পাশাপাশি শাক সবজি চাষাবাদ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছি।উপকারভোগী আফসানা বলেন,বাড়ির পাশে যেটুকু খালি জায়গা রয়েছে তাতে সবজি চাষ করছি,সরকারিভাবে সার, বীজ ও অর্থসহায়তা প্রদানের ফলে কৃষি কাজে আমাকে আরও মনোযোগি করে তুলেছে।বর্তমানে আমাকে বাজার থেকে আর শাক সবজি কিনতে হয়না।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষিতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার,বীজ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অর্থ সহায়তা দিয়ে আসছে।আগামীতেও কৃষকদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেন জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page